ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছিল। এছাড়া ৩৬৬ নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫০ দশমিক ২৭ শতাংশ।
রোববার সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত ছয়জনের মধ্যে দু’জন করোনা পজিটিভ ছিলেন। তারা দু’জনই চাঁপাইনবাবগঞ্জের। এছাড়া চারজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন, রাজশাহীর একজন, নাটোরের একজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩৫ জন।


