ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার চককাপাসিয়া এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ এক শিশু নিহত। এরা হলেন মুক্তা বেগম (৩৫), আলেয়া বেগম (৫৫) ও সোহান আলী (১০)। এছাড়াও আহত হয়েছেন আরো ২জন।
এরা হলেন, ভুট্টু (২০) ও পরশ আলী (১০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন জানান, বিকেল সাড় ৪ টার দিকে ব্যাপক ঝড়ো হাওয়া শুরু হলে আম কুড়াতে গিয়ে ঘটনাস্থলে বজ্রপাতে মারা যান চককাপাসিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫), কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫) এবং মাহাবুল হোসেনের শিশুপুত্র সোহান আলী (৮)। এ ছাড়াও আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎিসাধীন রয়েছেন একই এলাকার উকিল হোসেনের ছেলে ভুট্টু আলী ( ২০) এবং জনি প্রমানিকের ছেলে পরশ আলী (১০)।
বিষয়টি সম্পর্কে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


