ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার চককাপাসিয়া এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারী ও দুই শিশুসহ মোট ৪জন নিহত।
এরা হলেন মুক্তা বেগম (৩৫), আলেয়া বেগম (৫৫), পরশ আলী (১০) ও সোহান আলী (১০)। এছাড়াও আহত হয়েছেন ভুট্টু আলী (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সোমবার বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের চককাপাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন জানান, বিকেল সাড় ৪ টার দিকে ব্যাপক ঝড়ো হাওয়া শুরু হলে আম কুড়াতে গিয়ে ঘটনাস্থলে বজ্রপাতে মারা যান চককাপাসিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও কাবিল উদ্দিনের স্ত্রী আলেয়া বেগম (৫৫)।
এসময় আহত হন মাহাবুল হোসেনের শিশুপুত্র সোহান আলী (১০), উকিল হোসেনের ছেলে ভুট্টু আলী (২০) এবং জনি প্রমানিকের ছেলে পরশ আলী (১০)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হসিপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায় শিশুপুত্র সোহান ও পরশ। এঘটনায় দুই শিশুসহ মোট ৪জন নিহত হন।
বিষয়টি সম্পর্কে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ২ নারী মারা গেলেও আহত অবস্থায় রাঝমাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মারা যায়। এ ঘটনায় বজ্রপাতে মোট ৪ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন ভুট্টুু নামের একজন।


