ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের দক্ষিণ পার্শ্বে মাইক্রোস্ট্যান্ডের ছাপরা ঘর থেকে রোববার দুই ভাইকে আটক করে রাজপাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১৬ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সাব-ডিপো কোয়ার্টার্সের মকসেদ আলীর ছেলে হামিম (২৭) ও ফারুক (৩০)।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নগরীর রাজপাড়া থানা পুলিশের এসআই মকলেসুর রহমান ও তার টিম রোববার সকাল হতে রাজপাড়া থানা এলাকায় মোবাইল ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের দক্ষিন পার্শ্বে মাইক্রোস্ট্যান্ডের ছাপরা ঘরের মধ্যে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল (Tapentadol) বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পৌঁছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করে। এসময় আটককৃত আসামীদের দখল হতে ২১৬ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার হয়।


