IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গরীবের ভিজিডির তালিকায় স্বচ্ছলরা

গরীবের ভিজিডির তালিকায় স্বচ্ছলরা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : গরিব ও দুস্থ্য মহিলাদের নামের পরিবর্তে ভিজিডি খাদ্য তালিকায় স্বচ্ছলরা রয়েছেন। অভিযোগ রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা অর্থের বিনিময় তাদের মন পছন্দের নারীদের নাম তালিকা করেছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায়।

জিউপাড়া ইউপি সচিব সাইদুল ইসলাম বলেন, চলতি ভিজিডির চুড়ান্ত তালিকা করা হয় গত বছর ডিসেম্বরে। তালিকায় পুরো ইউপিতে মোট ৩১৯ জন সুবিধা ভোগী মহিলা রয়েছেন। এদের সকলকে প্রতিমাসে ৩০ কেজি করে খাদ্য সহয়তা (চাউল-গম) দেয়া হচ্ছে। যা আগামী ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ বলবত থাকবে।

সরেজমিনে দেখা গেছে ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আতাহার আলীর স্ত্রী মরিয়ম বেগম নিজেকে দুস্থ্য নারী হিসাবে দেখিয়ে ভিজিডির আওতায় রয়েছেন। অথচ তাদের নিজেস্ব কয়েক বিঘা ফসলী জমি রয়েছে। সেই সাথে আধুনিক মানের একটি ফ্লাট বাড়িও রয়েছে। একই গ্রামের এনামূল হকের স্ত্রী রুমা বেগমও প্রভাবশালী। তার ছেলে থাকেন প্রবাসে। সে সুবাধে জমিজমাসহ রয়েছে ভালো মানের বাড়ি। হলহলিয়া গ্রামের সুজিত কুমার সরকারের স্ত্রী অর্পনা রানীদের বাড়িসহ রয়েছে কয়েক বিঘা জমি। সম্প্রতি প্রায় ১০ লাখ টাকায় আরো এক বিঘা জমি কিনেছেন। পুরো ইউপি এলাকায় মোট ৩১৯ জন সুবিধা ভোগিদের মধ্যে অধিকাংশরাই এর রকম স্বচ্ছল পরিবারের সদস্য।

ভিজিডির সুবিধা ভোগি হলহলিয়া গ্রামের জতিন সরকারের স্ত্রী মানিতা রানী বলেন, এই ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য হেলেনা বেগম কার্ড করার কথা বলে আমার কাছে ৫ হাজার টাকা দাবী করেন। পরে অনেক আকুতি-মিনতি করার পর দুই হাজার টাকা নিয়ে তিনি এই কার্ড করে দেন। একই এলাকার মনিতা রানীও কার্ডের বিনিময় দুই হাজার টাকা দেয়ার কথা স্বীকার করেন।

পশ্চিম কানাইপাড়া-পালপাড়া গ্রামের শেফালী রানী বলেন, আমাদের পরিবার অনেক অস্বচ্ছল। একটা ভিজিডির কার্ডের জন্য পরিষদের অনেক ঘুরেছি। কিন্তু কোনো ভাবেই সে কার্ড পাইনি। অবশেষে মহিলা মেম্বার হেলেনা বেগম কার্ড দেয়ার নামে ৫ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তিনি কার্ডতো দেননি এখন ওই টাকাও ফেরৎ দিচ্ছেন না।

নাম পরিচয় প্রকাশ না করা শর্তে একজন ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান তিনজন মহিলা মেম্বারকে ভিজিডি কার্ডের তালিকা তৈরি করতে দেন। ওই তালিকায় অনেক প্রভাবশালীদের নামও রয়েছে। তবে অর্থের বিনিময় ওই তালিকা তৈরিতে মহিলা মেম্বার হেলেনা বেগম ও চেয়ারম্যানের একজন খাস লোক জড়িত আছেন। ওই সময় টাকা নেয়ায় এলাকায় ব্যাপক সমালোচনা হয়ে ছিল। তবে এ বিষয়টি চেয়ারম্যান অবহিত আছেন। কিন্তু তিনি কোনো প্রকার প্রতিবাদ করেননি।

অর্থের বিনিময় স্বচ্ছলদের ভিজিডির তালিকায় নাম দেয়ার বিষয়ে ইউনিয়ন পরিষদের ৭.৮.৯ নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য হেলেনা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মানুষ খুব খারাপ। টাকা নিলেও দোষ না নিলেও দোষ। তবে আমি কাউকে টাকার বিনিময় কার্ড দেয়নি। মানুষ আমার নামে মিথ্যা কথা বলছেন। আমি গরীব মানুষের নামেই তালিকা দিয়েছি।

এ বিষয়ে জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বলেন, অর্থের বিনিময় ভিজিডির কার্ড দেয়ার বিষয়টি আমার জানান নেই। তবে তালিকা তৈরি করা ওই মহিলা সদস্যদের বলা হয়েছিল স্বচ্ছলরা নয়, দুস্থ্যদের নাম দেয়ার জন্য। তবে বিষয়টি আমি খোজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন বলেন, আমি একা পুরো উপজেলার সকল তালিকা অনুযায়ী মাঠ পর্যায়ে দেখা সম্ভব নয়। যার কারণে ইউপি চেয়ারম্যানদের দেয়া তথ্য মতে ভিজিডির চুড়ান্ত তালিকা তৈরির হয়েছে। তবে জিউপাড়া ইউপিতে কয়েকজনের নামের বিষয়ে অভিযোগ থাকায় তাদের বাদ দেয়া হয়। আর নিয়ম অনুসারে কর্মসূচির ৬ মাস হলে নাম বাদ দেয়া সম্ভব হয় না। তবে কেউ মারা গেলে তার পরির্বতে আরেক জনকে সুবিধা ভোগিদের তালিকাভূক্ত করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31