IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> করোনায় স্বাস্থ্যবিধি মানতে অনীহা, উদ্বিগ্ন চিকিৎসকরা

করোনায় স্বাস্থ্যবিধি মানতে অনীহা, উদ্বিগ্ন চিকিৎসকরা

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় শত-শত মানুষের প্রান গেলেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন সাধারণ মানুষ। গণপরিবহন বাস ও ট্রেনে চলাফেরার ক্ষেত্রে মাস্ক ব্যবহারসহ কিছুটা দূরত্ব মানা হলেও ছোট ছোট যান বহন গুলো এর তোয়াক্কা করছে না। এতে করে উদ্বিগ্ন চিকিৎসকরা।

এক পরিসংখ্যান জানা গেছে, এই মুহূর্তে সারাদেশে করোনার যে পরিস্থিতি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ রুপ নিয়েছে ভারতীয় সীমান্তবর্তী রাজশাহী অঞ্চলে। এর মধ্যে চাপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি, নওগা, নাটোর এবং চারঘাট-বাঘায় এর ভয়াবহতা লক্ষ করা গেছে সবচেয়ে বেশি। গত সপ্তায় রাজশাহীতে একদিনে মারা গেছে ১৬ জন। এদিক থেকে জেলার বাঘায় গত ৪ দিনে ৮১ জনের করোনা পরীক্ষায় করা হলে ২২ জনের পজেটিভ ধরা পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সূত্রে জানা গছে, গত বছরের ৬ এপ্রিল থেকে এ পর্যন্ত বাঘায় করোনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৯০ জনের। এর মধ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জন। এ দিক থেকে অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন সমাজের সুধীজন। যারা মানছেনা স্বাস্থ্যবিধি। আবার অনেকেই উপসর্গ বোঝার পরেও করছেনা নমুনা পরীক্ষা। ফলে উৎকন্ঠা প্রকাশ করেছেন খোদ চিকিৎসকরা।

তাঁরা বলছেন, একজন মানুষের শারীরিক অবস্থা বুঝে নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করা উচিত। কিন্তু বাস্তবে সেটি হচ্ছেনা। ফলে মহামারি করোনায় প্রতিদিন দেশব্যাপী আক্রান্ত হচ্ছে শত-শত মানুষ। এর মধ্যে বেশি ভয়াবহত লক্ষ করা গেছে আমারদের পাশ্ববর্তী দেশ ভারতে। ডাক্তারদের মতে, এটি এখন বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম। যার কালো থাবায় আজ টালমাটাল সারা পৃথিবী। মহামারি এই করোনার কাছে ধনী-গরীব, ছোট-বড় সবাই যেন অপরাধী। সবাইকে আক্রমণ করছে এই রোগ। যার ছোবল থেকে রক্ষা পাচ্ছে না দুগ্ধ শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ বনিতা।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহমেদ বলেন, তুলনা মূলক ভাবে এখানে করোনা আক্রান্তের সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি জনসাধারণকে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরিধান করা সহ প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে না আসার দির্দেশ দিচ্ছেন।

এদিকে বাঘার দুটি পৌর সভা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন ব্যবসায়ী মহলসহ সকল জনসাধারণকে অতি দ্রæত করোনা পরীক্ষা করানোরসহ মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মাইকিং অব্যাহত আছে। তার পরেও অধিকাংশ লোকজন এখন পর্যন্ত মাস্ক ব্যবহার করছে না। এ বিষয়ে পুলিশ প্রশাসন এবং ভ্রাম্যমাণ আদালতকে মাঠে নামার পরামর্শ দিয়েছেন সমাজের অভিঙ্গ মহল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31