ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের তত্ত্বাবধানে নগরীতে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর কোর্ট স্টেশন মোড় এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর নেতৃত্বে এ মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক নাজমুল হক ফটিক, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
এসময় রিক্সা চালক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এ মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।


