ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হতে না পারার জের ধরে আম বিক্রীর ইস্যূ নিয়ে পূর্বের সভাপতি আফাজ উদ্দিন বর্তমান সভাপতি কাফাতুল্লাকে মারপিট করেছেন। শনিবার (১২ জুন) সকালে বাঘার মনিগ্রাম বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পূর্বের সভাপতি আফাজ উদ্দিন ও তার সহযোগী শাহিন আলমকে আটক করেছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিগত সময় সভাপতির দায়িত্ব পালন করেছেন ঐ এলাকার জনৈক প্রভাবশালী আফাজ উদ্দিন। তিনি স্কুলের নামীয় ৮ বিঘা জমির আম বিক্রী এবং নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করেন। এ কারণে গত বছর ম্যানেজিং কমিটির সভাপতি নিযুক্ত হন অত্র এলাকার সমাজ সেবক কাফাতুল্লা সরকার।
তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গত পহেলা মে ২০২১ ইং তারিখ মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের আম বিক্রীর জন্য মাইকিং এর মাধ্যমে উন্মুক্ত ডাকের আয়োজন করি। এ ডাকে মাত্র ১০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এরমধ্যে সর্বচ্চ দরদাতা ৩ লক্ষ ৪৫ হাজার টাকা দাম বলেন। এ দাম কমিটির মনোপ্রত না হওয়ায় তারা আম বিক্রী স্থগিত করেন।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা অনেক ব্যবসায়ীকে ঐ ডাকে অংশ গ্রহণ করতে দেয়নি। ফলে উক্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মৌখিক আলোচনার মাধ্যমে এ বছরের আম নিজেদের তত্ত¡াবধায়নে ঢাকায় চালান দেয়ার সিদ্ধান্ত নেন।
মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম বলেন, ইতোমধ্যে দুই দফা আম ভেঙ্গে ১০৫ ক্যারেড (ঝুরি) আম ঢাকায় চালান দেয়া হয়েছে। আর এটি মানতে পারেননি পূর্বের কমিটির সভাপতি আফাজ উদ্দিন ও তার লোকজন। তারা শনিবার সকাল ১১ টার সময় মনিগ্রাম বাজারে অবস্থিত সোনালী ব্যাংকের নিচে বর্তমান সভাপতি কাফাতুল্লকে একা পেয়ে আকষ্মিক ভাবে আক্রমন করে তাকে মারপিট করেন। এ সময় বাজারের লোকজন এসে তাকে রক্ষা করেন এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় চার জনকে অভিযুক্ত করে একটা মামলা দায়ের করেছেন বর্তমান সভাপতি কাফাতুল্লা। তাঁর অভিযোগ পেয়ে প্রধান আসামী সাবেক সভাপতি আফাজ উদ্দিনসহ তার অপর সহযোগী শাহিন আলমকে আটক করা হয়েছে। বাঁকি দু’জনকে আটকের চেষ্টা চলছে।


