IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> বাগমারায় সওজ কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময়

বাগমারায় সওজ কর্মকর্তাদের সাথে এমপির মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার দুপুর ১২ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এসময় বাগমারা উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো দ্রæত সময়ের মধ্যে উন্নয়ন করার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে আঁকা-বাঁকা রাস্তাগুলো সরলিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে দূর্ঘটনার হার অনেকাংশে কমানো সম্ভব হবে। যে রাস্তায় যতো বাঁক থাকবে সেখানে দূর্ঘটনার আশঙ্কা ততো বেশি। তাই টেকশই উন্নয়ন নিশ্চিত করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। বাগমারা উপজেলা যেহেতু কয়েকটি জেলা সদরের মাঝখানে অবস্থিত তাই বাগমারার রাস্তাঘাটের উন্নয়ন করা হলে দ্রুত সময়ের মাধ্যমে এক জেলা থেকে অন্য জেলায় চলাচল সহজ হবে। সেই সাথে সময় এবং অর্থ দুটোই কম লাগবে। সে কথা চিন্তা করে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বাগমারার রাস্তাঘাটের দ্রæত উন্নয়ন নিয়ে সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আফিস, সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। এ সময় সওজের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31