IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> রাজশাহী >> দুর্গাপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের হার

দুর্গাপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের হার

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত দুর্গাপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৫২ জন।

১২ জুন শনিবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রেপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া যায়।

এ নিয়ে উপজেলায় করোনা পজেটিভ রোগী সংখ্যা মোট ১৫২জন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ রফিকুল ইসলাম জানান, ১২ জুন শনিবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রেপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে।

তাঁরা হলেন, দুর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ড দেবীপুরের নুরজাহান বেগম, ২নং ওয়ার্ড শালঘরিয়া গ্রামের মোজাফফর আলী, ৭নং ওয়ার্ড দুর্গাপুর সদরে মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসের অফিস সহকারী সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যে ফারহানা ইসলাম, হাসনা হেনা ইসলাম, শীলা ইসলাম, নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আবুল হোসেন, কিশমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের ফিরোজ আলী মন্ডল, ইসমাত আরা, পানানগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আজাহার আলী, সূর্যভাগ গ্রামের জামাল মোল্লা, জয়নগর ইউনিয়নের দাওকান্দি গ্রামের আব্দুর রশিদ করোনায় আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অশোক কুমার বলেন, দুর্গাপুর উপজেলায় উদ্বেগজনক হারে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবা খাতুন বলেন, দুর্গাপুরে দিন দিন করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে রেপিট অ্যান্টিজেন্ট পরীক্ষা করা হচ্ছে।

এতে করোনা পরীক্ষার স্পটে ১৫মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল হাতে দেওয়া হচ্ছে। উপজেলা কেন্দ্রীয় রেপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে স্যাম্পল কালেকশন করা হচ্ছে। এতে করে দুর্গাপুর উপজেলার করোনার সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। এমনকি এ উপজেলার সাধারণ মানুষ করোনা পরিস্থিতি সর্ম্পকে জানতে পারবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলাচল করবেন।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, আমাদের দুর্গাপুরে হঠাৎ করে করোনা পজেটিভ এর সংখ্যা বাড়ছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাইকে সরকারী আদেশ মেনে চলতে হবে। এছাড়াও অকারনে ঘরের বাহিরে বের না হওয়ার জন্য তিনি দুর্গাপুর বাসীকে অনুরোধ জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31