IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চিকিৎসা নিতে আসা বাবাকে চড় মেরে কোলের ছেলেকে ফেলে দিলেন আসনার সদস্য

চিকিৎসা নিতে আসা বাবাকে চড় মেরে কোলের ছেলেকে ফেলে দিলেন আসনার সদস্য

ধূমকেতু নিউজ ডেস্ক : অসুস্থ বাচ্চার চিকিৎসা করাতে হাসপাতালে গিয়েছিলেন একটি ওষুধ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক ওমর সিদ্দিক। আর হাসপাতালে যাওয়ায় তাকে খেতে হলো আনসার সদস্যের চড়। এর পর তাকে নেয়া হয় থানা হাজতে। এ সময় মারধর মারায় ওমর সিদ্দিকের কোল থেকে তার ছেলে পড়ে যায়।

ওমর সিদ্দিক ওষুধ কোম্পানিতে চাকরি করেন বলেই বাঁধে এই বিপত্তি। কেন তিনি হাসপাতালে এসেছেন, এ নিয়ে আনসার সদস্যদের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে তাকেসহ তার আরও দুই সহকর্মীকে পুলিশের হাতে তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে। আটক ওমর সিদ্দিকের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বরকতপুর গ্রামে।

ওমর সিদ্দিকের সঙ্গে এই কোম্পানির আরও দুজনকে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা হলেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভ সোহেল রানা ও সেলিম হোসেন। তাদের দুজনের বাড়ি চারঘাট উপজেলার ডাকরা গ্রামে। তাদের বিরুদ্ধে হাসপাতালে কর্তব্যরত আনসারদের মারধর ছাড়াও বহির্বিভাগে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তোলার অভিযোগ আনা হয়েছে। তবে আটক তিনজন এ অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওমর সিদ্দিক ও তার সন্তানসহ দুই সহকর্মীকে পুলিশের গাড়িতে তোলা হয়। ওমর সিদ্দিকের হাতে এ সময় ছিল বহির্বিভাগ থেকে কাটা টিকিট এবং ওষুধের বোতল। থানায় নেওয়ার পর স্বজনদের কাছে বাচ্চাটিকে হস্তান্তর করা হয়েছে।

মহানগরীর রাজপাড়া থানায় আটক অবস্থায় ওমর সিদ্দিক বলেন, সন্তানের চর্মরোগ চিকিৎসায় হাসপাতালে যাই। ফেরার পথে আমার কোম্পানির দুজন মেডিকেল রিপ্রেজেনটেটিভের সঙ্গে দেখা হয়। আনসার সদস্যরা এ সময় আমরা হাসপাতালের ভেতর কেন বলে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করেন।

তিনি বলেন, একপর্যায়ে একজন আনসার সদস্য আমাকে চড় মারেন। এর ফলে বাচ্চাটি আমার কোল থেকে পড়ে যায়। আনসার সদস্যরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, আমরা নাকি রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তুলছিলাম। এ কথা শুনে হাসপাতাল পরিচালক পুলিশে দিতে বলেন। হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার মধু মিয়া কোনো কথা বলতে চাননি।

তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আমি বিষয়টি পুলিশকেই দেখতে বলেছি। পুলিশ তাদের নিয়ে গেছে।

মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মামলা না করলে আটকদের ছেড়ে দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31