IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> গ্রামাঞ্চলে করোনা আক্রান্তের হার বাড়লেও নেই স্বাস্থ্য সচেতনতা ও পরীক্ষার আগ্রহ

গ্রামাঞ্চলে করোনা আক্রান্তের হার বাড়লেও নেই স্বাস্থ্য সচেতনতা ও পরীক্ষার আগ্রহ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাড়ছে করোনা আক্রান্তের হার। রামেক হাসপাতাল সূত্র মতে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের প্রচুর রোগী ভর্তি হচ্ছে করোনা ওয়ার্ডে। মৃত্যুর ঘটনাও ঘটছে। কিন্তু তারপরও গ্রামগুলোতে নেই স্বাস্থ্য সচেতনতা। মাস্ক ছাড়া ঘুরে বেড়াছেন গ্রামবাসি। মানছেন না সামাজিক দুরুত্ব। আর শহরে করোনা পরীক্ষা করার আগ্রহ থাকলেও গ্রামাঞ্চলে করোনা পরীক্ষায় নেই তেমন আগ্রহ।

বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিদিন নগরীর ১২টি পয়েন্টে করোনার র‌্যাপিড এ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। এতে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এক হাজার। কিন্তু প্রতিদিনই সেটি ছাড়িয়ে যাচ্ছে। ফলে একটার আগেই পরীক্ষা বন্ধ করে দিতে হচ্ছে। আবার রাজশাহী সিটি করপোরেশনের এলাকার বাসিন্দারা নগর স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশ নিয়ে যে হারে প্রতিদিন ল্যাবে পরীক্ষা করাতে চাচ্ছেন, সেই হারেও পরীক্ষা করানো যাচ্ছে না।

অন্যদিকে জেলার নয়টি উপজেলাতে সেই হারে করোনা পরীক্ষার করাচ্ছে না মানুষ। প্রতিদিন গড়ে ২০-২৫ জনের করে নমূনা নেওয়া হচ্ছে মাত্র। এতে করে শহরে আগ্রহ থাকলেও গ্রামে সেই হারে মানুষ করোনা পরীক্ষা করাচ্ছেন না।

রাজশাহী মেডিক্যাল কলেজ করোনা ল্যাবের ইনচার্জ সাবেরা গুলনাহার জানান, এখানে প্রতিদিন এখন ৫ শিফটে ৪৭০ জনের করোনার নমূনা পরীক্ষা করা হচ্ছে। যার অন্তত অর্ধেক হলেন রাজশাহীর শহরের বাসিন্দা। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা থেকেও নমূনা আসছে। কিন্তু প্রতিদিন নমূনা আসছে ৬০০-৮০০ পর্যন্ত। ফলে নমূণা জট থেকেই যাচ্ছে। সব নমূনা পরীক্ষা করাতে না পেরে ঢাকাতেও পাঠাতে হচ্ছে।

অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিদিন নগরীর ১২টি পয়েন্টে করোনার র‌্যাপিড এ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিদিন অন্তত ১০০০ টেস্ট করা। কিন্তু দুপুর ১২টার মধ্যেই তার চেয়ও বেশি মানুষ পরীক্ষা করছে। এই পরীক্ষায় গড়ে অন্তত ১০ ভাগ মানুষের করোনা পজেটিভ পাওয়া যাচ্ছে।

তিনি আরও জানান, ‘নগরীর বাসিন্দারা ল্যাবে গিয়ে পরীক্ষার জন্য যে পরিমান সিরিয়াল দিচ্ছেন, সেখানে জনবলের অভাবে সবার নমূনা প্রতিদিন সংগ্রহ করা যাচ্ছে না।’

রাজশাহী জেলা সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেন, ‘উপজেলার ইউনিয়ন পর্যায়ে আমরা ক্যাম্পেইন বুথ করে নমূনা পরীক্ষা করছি। গড়ে ৮০-৯০ জন করে করে নমূনা পরীক্ষা করা যাচ্ছে। কিন্তু হাসপাতালে গিয়ে নমুনা মানুষি দিতে চাচ্ছে না। তবে ইউনিয়ন পর্যায়ে করোনা রোগী কি পরিমাণ আছে, সেটি জানতেই সাধারণত একেকটি ইউনিয়নে একদিন করে নমূনা সংগ্রহ করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31