IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিন্দ্রায় শায়িত বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল মনির

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিন্দ্রায় শায়িত বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল মনির

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনরে বোস পাড়া নিবাসী বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাডেভোকেট কামরুল মনির শুক্রবার ভোর সাড়ে ৪টার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি দুই ভাই ও পাঁচ বনের মধ্যে বড় ছিলেন। তিনি ভাই-বোন, স্ত্রী ও আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

কামরুল মনির রাজশাহী মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী জেলা জজ কোর্টের সাবেক পিপি ছিলেন। তিনি দির্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক ও পারিবারিক জীবনের অধিকারী, মিষ্টভাসী ও সদালাপি এই মানুষটিকে বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পরে টিকাপাড়া জামে মসজিদ ও টিকাপাড়া ঈদগাহ মাঠে দুইদফা নামাজে জানাযা শেষে টিকাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্টীয় মর্যাদা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরীর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চৌকশ দল। এর পূর্বে কল্যাণ চৌধুরীর মরহুমের খাটনিতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

জানাযায় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য সৈয়দ মহসিন, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল হক রায়হান, তোফায়েল হোসেন রাজু ও দেলোয়ার হোসেন, বাঘা পৌরসভার মেয়র মাওলানা আব্দুর রাজ্জাক, চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল ও রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

আরো উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম খোকা, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফিকুল ইসলাম শাফিক, জেলা কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, জেলা সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি নুসরাত এলাহী রিজভী, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালিউজ্জামান পরাগ।

এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এরশাদ আলী এশা, রাজশাহী বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌফিক এলাহী, এ্যাডভোকেট মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম, রজব আলী, শাহজামাল, আলী আশরাফ মাসুম ও মাহমুদুর রহমান রুমন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবারের সদস্য, এলাকাবাসী, আত্মীয়স্বজন ও সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31