ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে পারিজারি মামলার গ্রেপ্তারী পরোয়ানার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম শ্রী রঞ্জিত কর্মকার (৩৫) সে মুন্ডমালা পৌর এলাকার টেটনা কর্মকার পাড়ার শ্রী বিশ্বনাথ কর্মকারের ছেলে।
সাং-টেটনা কর্মকার পাড়া, পোঃ মুন্ডুমালা, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেপ্তার করতঃ বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে ইং ১৯/০৬/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজশাহীর আদালতের পারিজারি মামলা নং-১৭/১৯) এর গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে রাজশাহী আদালতে প্রেরণ করা হয়েছে।


