ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কয়েরদাড়া খ্রিষ্ট্রান পাড়া এলাকায় নির্মনাধীন একটি ৪তালা ভবন প্যান কেক আকারে ধসে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। রোববার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত না হলেও ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ও ভবনটির মালিকদের আত্মীয় স্বজনের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিলদারুল ইসলাম জানান, ভবনটি কয়েরদারা খ্রিস্টান পাড়ার মৃত আক্তারুজ্জামান বাবলুর। তিনি ভবনটি নির্মাণ করার সময় ১বছর আগে মারা যান। ভবনটিতে কেউ বসবাস করতেন না। তবে ভবনটির নিচতালায় তিনটা প্রাইভেট কার ও দুইটা ভ্যান ছিল। সেগুলো ভবনের নিচে চাপা পড়ে আছে। বিকাল ৩টার দিকে প্যান কেক আকারে ভনটি ধসে যায়। আমারা ৩টা ৫মিনিটে খবর পেয়ে আমার নির্দেশনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আব্দুর রউফের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। আমার গিয়ে সেখানে পরীক্ষা নিরিক্ষা করে দেখেছি। কোন মানুষ সেখানে চাপা পড়েনি। তারপরও এলাকায় মাইকিং করা হয়েছে। ওই এলাকার কারো পরিবারের কোন সদস্য যদি নিখোঁজ থাকে নিকটস্থ ফায়ার সার্ভিসে যোগাযোগ করার জন্য। তবে ভবনটি নির্মাণে প্ল্যান ছাড়াই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, এই এলাকা দিয়ে একটি রাস্তা হবে আর সেই রাস্তার জন্য জমি অধিগ্রহণ করা হবে। আর এ জমিটিও তার মধ্যে ছিলো। আর সেজন্য নিম্নমানের সামগ্রী ( যেমন ভাংড়ি ইট, পুরাতন রড) দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়। মালিক মারা যাওয়ার পর থেকে ভনটি পড়ে ছিলো। কেউ বসবাস করতো না। এর পাশে আরেকটি দ্বোতালা ভবন রয়েছে যেটিও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি এবং ভবনটির নিচতালায় কয়েকটি ফ্যামেলি ভাড়া থাকে। এলাকাবাসী বলেন যে কোন মহুত্বে সেটিও ভেঙ্গে পড়তে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রডের সঙ্গে সিমেন্ট লেগে নাই। ঢালাই গুড়া গুড়া হয়ে গেছে। আর ভাংড়ি ইট দিয়ে ভবনটি করা।
তবে ভবনটির মালিকের ম্যানেজার তোফাজ্জল হোসেন মডি, নিম্নমানের সামগ্রী দিয়ে বাড়িটি নির্মাণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বর্তমানে এ জায়গা দেখাশুনা করছেন মরহুম কামারুজ্জামান বাবলুর ভাই নুরুজ্জামান পিটার। তিনি ভবনটি ভেঙ্গে নতুন ভবন তৈরি করবেন। আজকেই ইঞ্জিনিয়ার এসে দেখে গেছেন ও ইঞ্জিনিয়ারকে নকশা তৈরি করতে বলা হয়েছে আর আজকেই এই ভবন ধসের ঘটনা ঘটলো।


