IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ঘর পেলেন ৮৫৪ গৃহহীন

রাজশাহীতে ঘর পেলেন ৮৫৪ গৃহহীন

ধূমকেতু প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার রাজশাহীতে এবার নিজের মাথা গোাঁজার ঠাঁই পেলেন ৮৫৪ জন গৃহহীন পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে তারা সরকারের পক্ষ থেকে পাকাবাড়ি পেলেন।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, ১৬ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে রাজশাহীর নয় উপজেলায় ৮৫৪টি পরিবারের উপজেলায় ঘর নির্মাণ করা হয়েছে। রোববার ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসব বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সারদেশের মতো রাজশাহীতেও ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হয়। এর আওতায় রাজশাহীর পবা উপজেলায় ৫০টি, গোদাগাড়ীতে ৪০৩টি, তানোরে ১০৫টি, মোহনপুরে ৫০টি, বাগমারায় ৭৭টি, দুর্গাপুরে ১৪টি, পুঠিয়ায় ১১০টি, চারঘাটে ১০টি এবং বাঘায় ৩৫টি পরিবার নিজের জমিসহ ঘর পান। স্বামী-স্ত্রী দুইজনের যৌথ নামে এ বাড়ির দলিল করে দেওয়া হয়েছে।

তাদের নামে স্থায়ী দলিল করে দেওয়ার পাশাপাশি নামজারি করে খাজনা দাখিলাও দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে গৃহহীন পরিবারবে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার পান। সেমিপাকা এসব বাড়িতে আছে দু’টি রুম, একটি বড় বরান্দা, রান্না ঘর ও টয়লেট। পাশাপাশি সুপেয় পানি ও বিদ্যুৎ ব্যবস্থা। এছাড়া আত্মনির্ভরশীল করতে ওইসব পরিবারের সদস্যদের কর্মসংস্থানের জন্য নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে এসব প্রকল্প কোনো টেন্ডার ছাড়াই বাস্তবায়ন করছে। এসব কাজ উপজেলা কমিটি বাস্তবায়ন করছে। তবে গতবারের চেয়ে এবার কিছুটা খরচ বেড়েছে। এবার প্রতিটি বাড়ি নির্মাণ করতে খরচ পড়েছে এক লাখ ৯০ হাজার টাকা। আগামীতে আরও ঘর দেওয়া হবে। যেসব উপজেলার থেকে যত আবেদন পড়ছে সেই উপজেলায় ওই পারিমাণেই ঘর দেওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত জেলায় গৃহহীন থাকবে, ততদিন পর্যন্ত এসব প্রকল্প চলবে বলেও উল্লেখ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31