IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> পুঠিয়ায় নিখোঁজের দুইদিন পর যুবদল নেতা উদ্ধার

পুঠিয়ায় নিখোঁজের দুইদিন পর যুবদল নেতা উদ্ধার

উদ্ধার

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম (৪৫) রহস্যজনক নিখোঁজের দুইদিন পর উদ্ধার হয়েছেন। তিনি ভালুকগাছি ইউনিয়নের দমদমা গ্রামের আব্দুল আলিম এর ছেলে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গত মঙ্গলবার (২২ জুন) দুপুরে তিনি বাড়ি থেকে পুঠিয়া সদর এলাকায় আসার পথে নিখোঁজ বলে পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম জুম্মা বলেন, তৌহিদ মাষ্টারের নিখোঁজের বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার দিন দুপুরে আমার ছোট ভাইকে সাথে নিয়ে ব্যাক্তিগত কাজে পুঠিয়া সদরের দিকে যাওয়ার কথা। কিন্তু তিনি আমার ভাইকে সাথে না নিয়ে একাই চলে গেছেন। এরপর সন্ধ্যার দিকে লোকমূখে শুনেছি তিনি নিখোঁজ আছেন। তার মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই শহিদুল ইসলাম বুধবার (২৩ জুন) থানায় একটি জিডি করেন। ওই রাতেই তার বাড়ির নিকট রাস্তার পাশে পাওয়া যায়।

এ বিষয়ে তৌহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী নাদিরা বেগমের সাথে কথা হয়। তিনি বলেন, মঙ্গলবার দুপরের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। কোথাও তার সন্ধান না পেয়ে ঘটনার পরের দিন বুধবার থানায় জিডি করা হয়। এরপর বুধবার রাত ১০ টার পর নিয়ে দুইটি মোটসাইকেল বাড়ির কাছাকাছি এসে তৌহিদুল ইসলামকে রাস্তার মোড়ে ফেলে রেখে চলে যায়। সেখান থেকে তিনি আমার নম্বরে ফোন দেন।

তিনি বলেন, ওই মুহুর্তে তার একা বাড়ি আসার মত অবস্থা নেই। পরে আমাদের বাড়ির লোকজন গিয়ে তাকে নিয়ে আসি। সে সময় তার কাপুড়ে ময়লা মাটিযুক্ত ছিল। বর্তমানে তিনি কারো সাথে কথা বলার মত পরিস্থিতি নেই। কি ভাবে তাকে তুলে নিয়ে গেছেন বা ফেরৎ দিয়ে গেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এ বিষয়ে কিছুই বলতে চাই না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তৌহিদুল ইসলাম নিখোঁজ বলে তার ছোট ভাই থানায় জিডি করেছেন। পুলিশ প্রযুক্তির মাধ্যমে নওগাঁ জেলার মান্দা উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়ন এলাকায় তার ফোন নম্বর সনাক্ত করেন। এরপর সেখানে তাকে একাই পাওয়া যায়। তবে কি কারণে বা কিভাবে তিনি সেখানে গিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31