IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> পুলিশের সাথে ধস্তা-ধস্তির পর আটক ৫ মামলার আসামী জিল্লু সরদার

পুলিশের সাথে ধস্তা-ধস্তির পর আটক ৫ মামলার আসামী জিল্লু সরদার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর ও পাঁচ মামলার আসামী জিল্লু সরদারকে আটক করেছে পুলিশ। আদালত থেকে ওয়ারেন্ট থাকায় শুক্রবার (২৫ জুন) সকালে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের সাথে ধস্তা-ধস্তি করে পালানোর চেষ্টা করলে জিল্লু সরদারের দুই পায়ের হাটু এবং মুখের নিচের অংশ থুতনু ছিলে যায়। একই সাথে পুলিশের সার্টের বোতাম ছিড়ে যাওয়া সহ ব্যবহৃত মোটরসাইকেলের ক্ষতিসাধন হয় বলে উল্লেখ করেন স্থানীয় লোকজন।

লোকজন জানান, জিল্লু সরদার আড়ানী পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। তাঁর পিতার নাম মৃত মোজাহার সরদার। বাড়ী পৌর এলাকার গোচর গ্রামে। তার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসীরা বলেন, তারা আপন এবং চাচাতো মিলে প্রায় ৪০ থেকে ৫০ জন ভাই রয়েছে। এ কারণে এলাকায় তাদের ব্যাপক প্রভাব এবং দাপট রয়েছে।

নাম প্রকাশ না করার সর্তে একজন স্কুল শিক্ষক জানান, এই দাপটের কারনে তারা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে তুচ্ছ ঘটনা এবং ছোট-খাট বিষয় নিয়ে বিরোধ তথা সংঘাতে জড়িয়ে পড়ে। এমনি ভাবে বিভিন্ন সংঘাত এবং দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় সাবেক কাউন্সিলর জিল্লু সরদারের নামে বাঘা থানায় বেশকটি জি’ডি এবং একাধিক মামলা রয়েছে।

এদিকে জিল্লু সরদারের হাতে মারপিট ও লাঞ্চিত হওয়া ভুক্ত ভুগী গোচর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, একই এলাকার কপিল উদ্দিন, জয়নাল এবং চকর পাড়া গ্রামের কালু প্রাং এর ছেলে আক্কাস আলী অভিযোগ করে বলেন, তাদের অনেক বড় গোষ্টি। এ কারণে তারা মানুষকে-মানুষ মনে করেনা। যে কোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওরা মানুষকে অসম্মান তথা লাঞ্চিত এবং মারপিট করে থাকে।

সর্বশেষ গোচর গ্রামে একটি মারামারি মামলায় ২ নং আসামী হয় জিল্লু সরদার। এ মামলায় অন্যরা জামিন নিলেও জিল্লু সরদার আদালতে হাজির না হওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। এই ওয়ারেন্ট নিয়ে শুক্রবার বাঘার থানার উপ-পরিদর্শক (এস.আই) শাহালম একটি মোটরসাইকেল যোগে অপর একজন পুলিশ নিয়ে আড়ানী বাজারে সকাল সাড়ে ১১ টায় তাকে আটক করে।

এসময় জিল্লু সরদার পুলিশের সাথে ধস্তা-ধস্তির শুরু করলে (এস. আই) সাহালমের সাটের বোতাম ছিড়ে যায়। অতঃপর তাকে মোটর সাইকেলের মাঝখানে বসিয়ে থানায় নিয়ে আনার সময় সে মোটর সাইকেল থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় জিল্লু সরদারের পায়ের দুইহাটু এবং মুখমন্ডলের নিচের অংশ থুতনু ছিলে যায় বলে উল্লেখ করেন ঘটনার প্রত্যক্ষ দর্শীরা।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জিল্লু সরদারের নামে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু এবং থানায় ৫ টি মামলা থাকার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে বাঘা থানা পুলিশ তাকে আটক করেছে। এ সময় পুলিশের সাথে সে ধস্তা-ধস্তি করে পালানোর চেষ্টা করলে তার হাটু এবং থতনু ছিলে যায়। একই সাথে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার মোটর সাইকেলের ক্ষতি সাধন হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31