IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে সামাজিক কর্মকাণ্ডে যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা

গোদাগাড়ীতে সামাজিক কর্মকাণ্ডে যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত “সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩জুন২০২১) সকাল দশটায় প্রশিক্ষণটি শুরু হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, রাজাবাড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কো-অডিনেটর সেলিম খান।

প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) এ টি এম গোলাম মাহবুব।

এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা যুব কর্মকর্তা আশিকুজ্জামান, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ ও ছয় (০৬) নম্বর মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল করিম, গোদাগাড়ী পৌরসভার আট (০৮) ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মুকুল, অগ্রণী যুব ফাউন্ডেশনের সভাপতি, ইসহাক, রাণীনগর যুব সংস্থার সভাপতি হাসানুজ্জামান হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলী ও আসাদুজ্জামানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।

সভার শুরুতে মহামারী করোনা সচেতনতায় অগ্রণী যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে মাক্স বিতরণ, বৃক্ষ রোপণ করা হয় এছাড়াও প্রশিক্ষনাথীদের সকলকেই দুইটি করে গাছ বিতরণ করা হয়।

এই সময় অধ্যক্ষ রোকনুজ্জামান বলেন, সামাজিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তরুণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, মহামারী করোনা সংক্রমণ রোধে স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক উঠতি বয়সী যুব সমাজ ফ্রি-ফায়ার, পাবজির মত গেমে আসক্ত হয়ে পড়ছে যা থেকে তরুণ যুব সমাজ লিখাপড়ায় মনোযোগ না দিয়ে সারাদিন মোবাইলে গেম খেলায় অস্ত্রের ব্যবহার ও খুনাখুনি থেকে অভ্যাস্ত হয়ে বাস্তব জীবনেও অপরাধের সাথে জড়িয়ে পড়তে পারে। সে আশঙ্কা থেকে তিনি বিভিন্ন এলাকায় স্থানীয় শিক্ষক, স্থানীয় মুরব্বিদ ও নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করে মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ টি এম গোলাম মাহবুব বলেন, লিখাপড়া শেষ করা মানেই চাকরি পেয়ে যাওয়া নয়। অনেকেই লিখা পড়া শেষ করে চাকরির পেছনে ছুটে এতে দীর্ঘ সময় বেকার অবস্থায় থাকেন। চাকরীতে বা বিদেশ যেতে লাখ টাকা ঘুষ লাগলেও দ্রুত সংগ্রহ হয়ে যায়। ‌

অথচ নিজস্ব ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করতে পারেন না। সেই জন্য তিনি যুব সমাজের মানবিক মূল্যবোধে ভেজালকেই দায়ী করেন। যুব উন্নয়ন অধিদপ্তর সর্বক্ষন যুব সমাজের মানবিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। যা দেশের তরুণ যুব সমাজকে কর্মসংস্থানে সাহায্য করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে।

 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31