ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া একটি সংক্রামক ব্যাধির নাম করোনা ভাইরাস। এটি সারা পৃথিবীর মানুষের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাড়িয়েছে। এর কালো থাবায় অকালে প্রান হারাচ্ছে দুগ্ধ শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা। এটি প্রতিরোধ ও জনগনকে সচেতন করতে মাঠে নেমেছে বাঘা থানা পুলিশ।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ু জনিত করোনার দ্বিতীয় ঢেউ বর্তমানে সারা বিশ্বের মানুষের জীবনের গতিধারা পাল্টে দিয়েছে। এ থেকে বাঁচার একমাত্র উপায় মাস্ক এবং হ্যান্ড সেনিট্রেশন ব্যবহার। এ জন্য মাঠে নেমেছে বাঘা থানা পুলিশ। তারা নিজেদের গাড়িতে জনসাধারণকে সচেতন করতে একদিকে মাইকিং, অপরদিকে রাস্তায় দাঁড়িয়ে যেসব মানুষের মুখে মাস্ক নেই তাদের মুখে নিজ হাতে মাস্ক পরিয়ে দিচ্ছেন। শনিবার বাঘা পৌর ভবনের সামনে এমনটি দৃশ্য লক্ষা করা গেছে। পুলিশের এই কর্মকান্ডকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

চিকিৎসকরা জানান, করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে কিংবা তার সঙ্গে হাত মেলালেও সংক্রমিত হতে পারে যে কেউ। তাই এ ভাইরাস থেকে বাঁচতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। একই সাথে হ্যান্ড সেনিট্রেশন ব্যবহার বাধ্যতা মূলক। এ দিক থেকে যারা মাস্ক বিহীন বাইরে ঘুরে বেড়াচ্ছেন তাদের সতর্ক করতে রাস্তায় নেমেছে পুলিশ।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মহামারি করোনা উপদ্রব মাঝখানে কিছুটা কমলেও আবার নতুন করে বাড়তে শুরু করেছে। এ অবস্থায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অন্যকে এই দূর্যোগ মোকাবেলা সচেতন করতে হবে। আমরা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় কাজ করে যাচ্ছি।


