IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে একশ অক্সিজেন সিলিন্ডার প্রদান

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষ থেকে একশ অক্সিজেন সিলিন্ডার প্রদান

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় হাজার-হাজার মানুষের প্রান চলে যাচ্ছে। এটি প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। পাশা-পাশি রুগীদের প্রাণ রক্ষার জন্য প্রয়োজন হচ্ছে পালস অক্সিমিটার ও অক্সিজেন সিলিন্ডার। এ জন্য বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম তাঁর নির্বাচনী দুটি উপজেলা চারঘাট-বাঘাসহ রামেক হাসপাতাল নিজেস্ব অর্থায়নে প্রদান করেছেন একশটি অক্সিজেন সিলিন্ডার। এ গুলো পেয়ে তাঁর প্রতি কৃতঙ্গতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেছেন চিকিৎসকসহ স্থানীয় লোকজন।

লোকজন জানান, কভিড ২০১৯ মোকাবেলায় চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ সংক্রমণ মোকাবেলায় গত বছর সাধারণ মানুষের মাঝে দলীয় নেতাকর্মীদের হাত দিয়ে হাজার-হাজার মাস্ক এবং খাদ্য সামগ্রী বিতারণ করে ছিলন চারঘাট-বাঘার সাংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এবার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রুগীদের প্রয়োজনে তাঁর নির্বাচনী এলাকার দুটি স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৪০ টি কমিউনিটি ক্লিনিকের জন্য উপহার দেন ৬০ টি পালস অক্সিমিটার।

সর্বশেষ রোববার দুপুরে তাঁর পক্ষ থেকে দলীয় প্রতিনিধিদের মাধ্যমে রামেক হাসপাতালে ৮০ টি অক্সিজেন সিলিন্ডার এবং চারঘাট-বাঘা স্বাস্থ্য কেন্দ্রের জন্য ১০ টি করে মোট ২০ টি সিলিন্ডর প্রদান করেন। এই সিলিন্ডর বিতরণে বাঘায় স্বাস্থ্য কেন্দ্রে মন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। এ গুলো পেয়ে তাঁর প্রতি কৃতঙ্গতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেন চিকিৎসকসহ স্থানীয় লোকজন।

বাঘা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আহমেদ বলেন, করোনা ভাইরাসের এই সময়ে ‘পালস অক্সিমিটার’ এবং অক্সিজেন সিলিন্ডার রুগীদের জন্য বিশেষ প্রয়োজন। বর্তমানে করোনা বৃদ্ধির সাথে সাথে এ গুলোর চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এদিক থেকে মানবতার অগ্রদুত ও রাজশাহীর গর্ব পররাষ্ট্র প্রতিমন্ত্রী রুগীদের কথা ভেবে তাঁর ব্যাক্তিগত উদ্যোগে এসব উপকরণ দেওয়ায় চিকিৎসকসহ সবাই তাঁর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31