IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> ট্রাকের হেলপার পুলিশ পরিচয়ে প্রেম, অতঃপর গণধোলাই

ট্রাকের হেলপার পুলিশ পরিচয়ে প্রেম, অতঃপর গণধোলাই

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় একজন ট্রাকের হেলপার ভুয়া পুলিশ পরিচয়ে স্কুল ছাত্রীর সাথে প্রেম করে তাকে নিয়ে পালানোর পথে গণধোলাই এর শিকার হয়েছে। রোববার (২৭ জুন) বিকেলে উপজেলার মনিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেঁথুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আহাদ আলী (২৩) নিজেকে (ছদ্দ নাম-আকাশ) এবং ভুয়া পুলিশ পরিচয় দিয়ে মনিগ্রাম এলাকার জনৈক ব্যাক্তির অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর সাথে গত এক বছর ধরে প্রেম করে আসছে। এর সূত্র ধরে চারদিন পূর্বে সে ঐ ছাত্রীকে বাড়ি থেকে বের করে তার নিজের বাড়ি নিয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে স্কুল ছাত্রীর পিতা বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি) করে। এরপর ছেলের বাড়ি থেকে উপজেলা ছাত্রলীগের এক নেতার মাধ্যমে তার মেয়েকে উদ্ধার করে নিজের বাড়ী নিয়ে যায়।

সর্বশেষ রোববার (২৭ জুন) বিকেলে ঐ যুবক মোবাইলে যোগাযোগের মাধ্যমে আবারও স্কুল ছাত্রীকে তার নিজ বাড়ি থেকে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মেয়র পরিবারসহ স্থানীয় লোকজন ভুয়া পুলিশ পরিচয় ধারী যুবক আহাদ আলীকে গণধোলাই দেয়। একই সাথে মেয়ের বাবা তার কন্যাকেও মারপিট করে। ঘটনার এক পর্যায় উভয়কে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এনে চিকিৎসা দেয়া হয়। পরে জিডির আলোকে পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতালে উপস্থিত থেকে ঐ যুবককে চিকিৎসা দেয়। যার সত্যতা স্বীকার করেন কর্তব্যরত চিকিৎসক শ্রী-নিবেদিতা চ্যার্টাজি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, স্কুল ছাত্রীর বাবা চারদিন পূর্বে যখন স্বেচ্ছায় তার মেয়ে ছেলের বাড়ি চলে যায় তখন তিনি মামলা করেননি। করেছেন একটি জিডি। অতঃপর রোববার তার মেয়ে পুনরায় যখন ছেলের সাথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাকে মারধর করে বলে জানতে পেরেছি। ঘটনাটি আইন হাতে তুলে নেয়ার শামিল। এ বিষয়ে উভয় পক্ষ থেকে অভিযোগ দেয়ার সুযোগ রয়েছে। যদি অভিযোগ পাই তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31