IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৩ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

রাজশাহীতে ৩ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

ধূমকেতু প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। সপ্তাহব্যাপী এই কঠোর বিধিনিষেধ চলাকালে বাইরে কেউ বের হতে পারবে না। এ সময় বন্ধ হয়ে থাকবে গরীব, অসহায়, দিনমুজুর, রিক্সা ও ইজিবাইক চালকসহ বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষের আয়। এমন পরিস্থিতিতে কেউ যাতে খাদ্য সংকটে না থাকে সেজন্য কঠোর বিধিনিষেধ শুরুর আগেই রাজশাহী মহানগরীর ১২টি পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ এবং গরীব, অসহায়, ছিন্নমূল, দিনমুজুর ও কর্মহীন ৩ হাজার ৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১২টি সংগঠনের মোট ৩ হাজার ৫০জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল আছে। ১২টি পেশাজীবী সংগঠনের মধ্যে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ৪০০জন, রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪০০ জন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ৪০০ জন, সেলুন শ্রমিক ইউনিয়নের ৩০০জন, হোটেল কর্মচারী ইউনিয়নের ৩০০জন, ওয়েন্ডিং শ্রমিক লীগের ২০০ জন, দর্জি শ্রমিক ইউনিয়নের ১০০ জন, জেলা অটোরিক্সা/অটো টেম্পো চালকদের ২০০ জন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের ২০০ জন, মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের ২০০ জন, রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার ২৫০ জন, সড়ক পরিবহন গ্রæপ কর্মচারী ইউনিয়নের ১০০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এরআগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর প্যাকেট। অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রাসিকের কর্মকর্তাবৃন্দ। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে মাঠ ত্যাগ করেন। এরআগে দুপুর থেকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে স্টেডিয়ামে প্রবেশ করেন উপকার ভোগীরা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া আজাদ হোসেন হিমেল, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু প্রমুখ।

বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31