ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলার অপরাধে তিন ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকালে চন্ডিপুর বাজার, বাঘা বাজার ও মীরগঞ্জ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
স্থানীয় লোকজন জানান, ভারতীয় সীমান্তবর্তী উপজেলা হওয়ায় রাজশাহীর বাঘায় করোনার প্রকপ বেড়েছে। এ কারণে এ উপজেলায় পালিত হচ্ছে কঠোর লকডাউন। মহামারি করোনা সংকটের কারণে সপ্তাহ ব্যাপী লকডাউন ঘোষনা করেছেন সরকার। তার পরেও কিছু ব্যবসায়ী এ নির্দেশ মানতে চাচ্ছেন না। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুড়ি-গুড়ি বৃষ্টি উপক্ষো করে শুক্রবার উপজেলার কয়িকটি বাজারে প্রবেশ করেছেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীর জরিমানা করেন ১৩ হাজার টাকা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা জানান, করোনা কালিন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে কতিপয় ব্যবসায়ীরা দোকান পরিচালনা করছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের নামে মামলা দিয়ে তিন ব্যবসায়ীর নিকট থেকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


