ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মাস্ক না পরে অপ্রয়োজনে মোটরসাইকেল যোগে রাস্তায় ঘোরাফেরার অভিযোগে তিন যুবকের এক হাজার তিন’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৩ জুলাই) আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়।
স্থানীয় লোকজন জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে উপজেলার আড়ানী পৌর বাজারের সামনের রাস্তায় শনিবার দুপুর ১২ টার সময় মাস্ক ব্যবহার না করে মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল তিন যুবক। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন তাদের পথরোধ করেন এবং বাড়ীর বাইরে এসে বাজার এলাকায় ঘোরার কারণ জানতে চান।
তবে বাইরে ঘোরার বিষয়ে ঐ তিন যুবক সঠিক উত্তর দিতে ব্যার্থ হন এবং নিজেদের অপরাধ স্বীকার করেন। ফলে তাদের নামে পৃথক ভাবে মামলা দেয়া হয় অন্যথায় অর্থদন্ড ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনার এক পর্যায় তারা ভ্রাম্যমাণ আদালতে এক হাজার তিন’শ টাকা জরিমানা দিয়ে বাড়ি চলে যাই।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন জানান, করোনা কালিন সময় সরকারি নির্দেশ উপেক্ষা করে তিন যুবক মাস্ক না পরে মোটর সাইকেল নিয়ে সোডাউন দিয়ে বেড়াচ্ছিল। বিষয়টি নজরে আসায় তাদের থামিয়ে কথা বলি। অতঃপর তারা কোন স্বদ-উত্তর দিতে না পারায় তাদের অর্থদন্ড করা হয়।


