IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বাঘায় ছয় দিনে করোনায় আক্রান্ত ৭৫

বাঘায় ছয় দিনে করোনায় আক্রান্ত ৭৫

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘায় আশংখা জনক হারে বেড়ে চলেছে মরণব্যাধী করোনা ভাইরাস। এ উপজেলায় করোনা পরীক্ষা এবং টিকা নেয়ার বিষয়ে প্রতিনিয়ত মাইকিং করা হলেও গত ৬ দিন করোনা পরীক্ষা করিয়েছেন মাত্র ২৯০ জন। এর মধ্যে শনাক্ত হয়েছে ৭৫ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় শত-শত মানুষের প্রাণ গেলেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন সাধারণ মানুষ। ভারতীয় সীমান্তর্তী বাঘা উপজেলায় ঘরে-ঘরে সর্দি-কাসি ঢুকে গেলেও ভয়ে করোনা টেস্ট করাতে আসছেনা সাধারণ মানুষ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকা হওয়ার সুবাদে এ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পালস অক্সিমিটার এবং অক্সিজেন থেকে শুরু করে করোনা পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাসহ সকল প্রকার সুযোগ সুবিধা থাকলেও এর তোয়াক্কা করছে না অনেকে। এতে করে উদ্বিগ্ন চিকিৎসকরাসহ সমাজের অভিঙ্গ মহল।

বিজ্ঞানীরা বলছেন, করোনার নতুন ডেরিয়েন্ট মিলছে ভারতে। যাকে বলা হচ্ছে ডেল্টা প্লাস সংস্করণ। সম্প্রতি এটি ভারতের সীমান্তবর্তী চাপাই নবাবগঞ্জ, নওগা এবং খুলায় ধরা পড়েছে। এ থেকে বাঘা ভারতীয় সীমান্তবর্তী উপজেলা হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি এবং গলা ব্যাথা নিয়ে কিছু মানুষ বাড়িতে চিকিৎসা নিলেও তারা বিষয়টি গোপন রাখছেন বলে এলাকাবাসী ও সুধীজনদের মুখ থেকে এসব খবর পাওয়া যাচ্ছে।

এক পরিসংখ্যানে জানা গেছে, এই মুহূর্তে সারাদেশে করোনার যে পরিস্থিতি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ভারতীয় সীমান্তবর্তী রাজশাহী অঞ্চলে। এদিক থেকে রাজশাহীর যে ৯ টি উপজেলা রয়েছে তার মধ্যে প্রথম বাঘা এবং দ্বিতীয় গোদাগাড়ি। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সপ্তাহে এখানে ৩৯৫ জনের করোনা পরীক্ষা করা হলে পজেটিভ ধরা পড়েছে ১০৫ জনের।

চিকিৎসকদের মতে, একজন মানুষের শারিরীক অবস্থা বুঝে নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করা উচিত। কিন্তু বাস্তবে সেটি হচ্ছেনা। ফলে মহামারি করোনায় প্রতিদিন রাজশাহী অঞ্চলসহ দেশব্যাপী আক্রান্ত হচ্ছে হাজার-হাজার মানুষ। এর মধ্যে বেশি ভয়াবহত লক্ষ করা গেছে আমারদের পাশ্ববর্তী দেশ ভারতে। ডাক্তারদের মতে, এটি এখন বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম। যার কালো থাবায় আজ টালমাটাল সারা পৃথিবী। মহামারি এই করোনার কাছে ধনী-গরীব, ছোট-বড় সবাই যেন অপরাধী। সবাইকে আক্রমন করছে এই রোগ। যার ছোবল থেকে রক্ষা পাচ্ছে না দুগ্ধ শিশু থেকে শুরু করে আবাল-বৃদ্ধ বনিতা।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহমেদ বলেন, তুলনা মূলকভাবে এখানে করোনা আক্রান্তের সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি জনসাধারণকে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরিধান করাসহ প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে না আসার নির্দেশ দিচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31