IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ৮ মোবাইলসহ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক

রাজশাহীতে ৮ মোবাইলসহ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। সেই সাথে ছিনতাই হওয়া বিভিন্ন ব্যান্ডের ৮ টি স্মার্ট মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, রাজশাহী মহানরগীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়ার আবুল কালামের ছেলে সোহেল (২০) ও অরিফের ছেলে অমিত (২০), নগরীর উপর ভদ্রা রেলবস্তির সুমনের ছেলে শাকিল (১৯) এবং বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আমিনুল ইসলামের ছেলে তুখরেজুল ইসলাম শাহেদ (৩০)। গত শুক্রবার ২ জুলাই রাত ১১ টা থেকে শনিবার সকাল ১০ টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত মাসের ৯ জুন নাইমুল হাসান (৪৮) এর ছেলে হাসান শাহরিয়ার নাসিফ প্রতিদিনের মত শরীর চর্চা শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি গোরহাঙ্গা মোড়ে বিআরটিসি কাউন্টারের কাছে পৌঁছালে তিন জন অজ্ঞাতনামা যুবক নাফিসকে ধাক্কা দিয়ে পথরোধ করে এবং তার কাছে থাকা স্যামসং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাকে মারধর করে আটক রাখে এবং ছেড়ে দেওয়া শর্তে তার বাবার মোবাইলে ফোন করে বিকাশে দুই হাজার টাকা দাবী করে। নাফিসের বাবা তার ছেলের অবস্থান জানতে চেয়ে স্বশরীরে হাজির হয়ে টাকা দিতে চাইলে ছিনতাইকারীরা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে। তখন নাফিসের বাবা তাৎক্ষনিক ছেলের খোঁজে বের হন এবং ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায় এবং ছেলেকে উদ্ধারের জন্য পুলিশি সহযোগীতা চান। ইতিমধ্যেই ছিনতাইকারীরা নাফিসকে নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। একপর্যায়ে নাফিস সুযোগ বুঝে দৌড় দিয়ে ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

মামলার পর পুলিশ ওই সময়ের ভিডিও ফুটেজ সংগ্রহপূর্বক পর্যালোচনা করে আসামীদের শনাক্ত করে। এরপর গত শুক্রবার রাত ১১ টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামী সোহেল (২০) ও শাকিল (১৯)কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, ছিনতাইকৃত মোবাইল ফোন তুখরেজুল ও অমিতের কাছে বিক্রি করেছে। তাদের দেওয়া তথ্যমতে শনিবার সকালে বোয়ালিয়া মডেল থানার গৌরহাঙ্গা মোড় থেকে আসামী তুখরেজুল এবং অমিতকে আটক করেন। এসময় তাদের কাছে থেকে নাফিসের ছিনতাই হওয়া মোবাইলসহ আরো ৮ টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন সেট উদ্ধার হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31