ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জাল টাকাসহ আতিউল ইসলাম ওরফে নছিব (২০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার বিকাল ৫ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আতিউল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া এলাকার বাবর আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল মেজর নাজমুস শাকিব এর নেতৃত্বে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে (১,০০০ x ২০) = ২০,০০০/- জাল নোটসহ প্রতারক আতিউলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড ও ০১ টি মেমোরিকার্ড জব্দ করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


