ধূমকেতু প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার বিকেলের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
রাবি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছি। মানুষকে মাস্ক সঠিকভাবে পরানোসহ করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা থাকার জন্যে আহ্বান জানান।’
মাস্ক বিতরণকালে রাবির ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন।


