ধূমকেতু প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনসহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে মারা যান তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় যে ১৮ জন মারা গেছেন, তাদের মধ্যে ৮ জনের করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন একজন।
গত এক দিনে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।


