IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চাঁদাবাজির অভিযোগে বাবু ওরফে কট্টি বাবু (৪০) কে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বুধবার রাত সোয়া ৯টার দিকে নগরীর বড়কুঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাবু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকার নবাবের ছেলে।

জানা যায়, রাজশাহীর বোয়ালিয়া থানার বোষপাড়া গ্রামের মৃত বশির আহম্মেদের ছেলে সাব্বির আহম্মেদ (৩৮) এর সাহেব বাজার আরডিএ কাঁচা বাজারে আমিন ব্রাদার্স নামের কসমেটিকস্ এর দোকান আছে। আসামী বাবু প্রায় সময় দোকান মালিক সাব্বিরের কাছে চাঁদা দাবী করে আসছিলো। করোনা ভাইরাসের কারণে দোকান দীর্ঘদিন বন্ধ থাকায় গত ৫ জুলাই বেলা সাড়ে ১২টায় দোকান মালিক সাব্বির তার দোকানের সাটারে লাগানো তালা ঠিক আছে কিনা দেখার জন্য দোকানের সামনে গেলে আসামী বাবু পুনরায় ৫,০০০ টাকা চাঁদা দাবী করে। দোকান মালিক সাব্বির চাঁদা দিতে অস্বীকার করলে আসামী বাবু প্রাণ নাশের হুমকীসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা পরবর্তীতে তদন্তকারী অফিসার এসআই জাকির হোসেন ও তার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে বোয়ালিয়া থানার বড়কুঠি আইন মহাবিদ্যালয়ের সামনে থেকে বাবু ওরফে কট্টি বাবুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী বাবুর বিরুদ্ধে আইন-শ্ঙ্খৃলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে চাঁদাদাবী, দস্যুতা, দ্রুতবিচার ও মাদক আইনের একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31