IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> লকডাউনে ত্রাণ দেয়ার নামে নারীদের মারধরের অভিযোগ

লকডাউনে ত্রাণ দেয়ার নামে নারীদের মারধরের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : করোনা মহামারীর ভয়াল থাবা থেকে জনগণকে বাঁচাতে কঠোর বিধিনিষেধ ও লকডাউন দিয়েছেন সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহীতেও চলমান কঠোর লকডাউন। শুক্রবার বিকাল ৫ টার দিকে সরকারের বিধিনিষেধকে অমান্য করে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ত্রাণ দেয়ার নামে নিবাচনী সভার আয়োজন করে বলে অভিযোগ উঠেছে ঐ ওয়ার্ডের বাসিন্দা আশরাফ বাবুর বিরুদ্ধে।

জানা গেছে, এ ঘটনায় স্থানীয়রা বাধা প্রদান করলে সিটি কর্পোরেশনের এক নিরাপত্তাকর্মী ও তিন নারীকে মারধর ও অসম্মান করে আশরাফ বাবু ও তার সমর্থকরা। আহতরা হলেন, সায়েদা খাতুন, আঞ্জুয়ারা, ফাতেমা বেগম ও সাব্বির। এ ঘটনায় রাজশাহী চন্দ্রিমা থানায় মামলা প্রক্রিয়াধীন।

আরও জানা যায়, একসময় রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আশরাফ বাবু। পরবর্তীতে ২০ এপ্রিল ২০১৮ ইং তারিখে তিনি পদত্যাগ করেন।

আশরাফ বাবুর পদত্যাগ করার নিউজ প্রকাশের সংগৃহীত কপি।

আশরাফ বাবুর সভার বিষয়ে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, তার ওয়ার্ডের ছোট বনগ্রাম পূর্বপাড়া মসজিদপট্টি এলাকায় ত্রাণ দেওয়া হবে বলে স্থানীয় অসহায় দুস্থ মহিলাদের উপস্থিত থাকার আহ্বান জানান আশরাফ বাবু। তার কথায় আশ্বস্ত হয়ে স্থানীয়রা নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে দেখে ত্রাণ তো দিবেনই না বরং কাউন্সিলর, সরকার ও মেয়রের উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথাবার্তা ও মিথ্যাচার প্রচার করা হচ্ছে।

তিনি জানান, ২৭ জুন করোনার কবলে পড়ে মৃত্যুবরণ করেছেন আমার মা। অথচ নির্বাচনী সভায় তাকে তুলেও অকথ্য ভাষায় গালাগালি করেন আশরাফ বাবু। এসব সহ্য করতে না পেরে উপস্থিত স্থানীয় মহিলারা প্রতিবাদ করেন। কেন মরহুমাকে গালাগালি করছেন তারা? স্থানীয় প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত আশরাফ বাবু, গোলাম কিবরিয়া বাবু, জামাল, কাজলসহ তার সমর্থকরা অনেকে প্রতিবাদী এক মহিলাকে চড় থাপ্পর মারে। এসময় আঞ্জু আরা ও ফাতেমা নামের দু’জন ঐ ভিকটিম মহিলাকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করা হয় বলে শুনেছেন তিনি।

তৌহিদুল হক সুমন জানান, এ বিষয়ে আঞ্জুয়ারা ঘটনার স্বীকারোক্তি দিয়ে বলে, আশরাফ বাবু নিজে তার কাপড় টান দিয়ে ছিড়ে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত থাকা রাসিকের নিরাপত্তাকর্মী সাব্বির বাবুর সমর্থকদের বাধা প্রদান করলে তাকেও মারধর করা হয়।

তিনি আরও জানান, যেহেতু আমার মায়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, তাদের সম্মানে আঘাত করা হয়েছে, আমি তৌহিদুল হক সুমন এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে অনুরোধ করছি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31