IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ঈদকে সামনে রেখে কর্মমুখর রাজশাহীর কামারপল্লী

ঈদকে সামনে রেখে কর্মমুখর রাজশাহীর কামারপল্লী

ধূমকেতু প্রতিবেদক : আর কয়েকদিন বাকি পবিত্র ঈদুল আযহা তথা কোরবানির ঈদের। কোরবানির পশু কাটাকুটিতে চাই ধারালো দা, বঁটি, হাসুয়া ও ছুরি। তাই ঈদকে সামনে রেখে কামারপল্লীগুলোতে বেড়ে গেছে ব্যস্ততা। যেন দম ফেলার সময় নেই। কোরবানী দাতাদের কেউ কেউ পুরোনো সরঞ্জাম শান দিয়ে প্রস্তুত করছেন। বছরের অন্যান্য সময়ে চাহিদা কম থাকলেও কোরবানীর ঈদকে সামনে রেখে কামারদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। তাই রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানের কামারপল্লীগুলো ইতোমধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহায় ওস্তাদ-সাগরেদের ছন্দোময় পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো।

এদিকে, ধাতব সরঞ্জামাদি শান দিতেও ভিড় ক্রমেই বাড়ছে। লোহা আগুনে পুড়িয়ে ও হাতুরী দিয়ে পিটিয়ে কামরারা শৈল্পিক হাতের ছোঁয়ায় তৈরী করেন একেকটি সামগ্রী। এসব সরঞ্জাম তৈরী করতে তাই এখন ব্যস্ত সময় পার করছেন রাজশাহী মহানগরীর কামার সম্প্রদায়ের লোকজন। বছরের অন্যান্য সময়ের তুলনায় কোরবানীর ঈদের আগে তাদের কাজের চাপ বেড়ে যায় কয়েকগুন। একটু বেশি উপার্জনের আশায় দিনরাত এক করে ক্রেতাদের পছন্দ মতো মাংস কাটার যন্ত্রপাতি তৈরী করেন কামাররা। ক্রেতাদের চাহিদা মতো সরবরাহ করতে হিমশিমও খেতে হয় কামারদের।

অপরদিকে, পবিত্র ঈদুল আযহার বেশ কয়েকদিন বাকি থাকলেও এখন থেকেই পশু কোরবানী করার সরঞ্জাম কিনতে কামারদের কাছে ছুটে আসছেন অনেকে। কেউ পুরোনো সরঞ্জাম শান দেওয়ার জন্য আসছেন। তাই ঈদকে সামনে রেখে ব্যস্ত শানদানীরাও।

রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজারের কামরুল কামার জানান, কোরবানি ঈদে গরু, খাসি, ভেড়া, মহিষ ইত্যাদি পশু কোরবানি করা হয়ে থাকে। এসব পশু জবাই থেকে শুরু করে রান্নার জন্য চুড়ান্ত প্রস্তুতি পর্যস্ত ধারালো দা-বঁটি, ছুরি-ছোরা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার প্রয়োজন হয়। ঈদে ব্যবহৃত ধারালো সরঞ্জামের বিপুল চাহিদার জোগান দিতে প্রায় এক মাস আগে থেকেই কাজ শুরু হয়েছে।

কামরুল কামার আরোও জানান, বর্তমানে পুরোদমে কাজ চলছে, যেন নিঃশ্বাস ফেলার সময় নেই। ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। সরঞ্জামের আকৃতি ও লোহা ভেদে প্রতিটি দা ৬০ থেকে ৪৭০ টাকা, ছুরি ৫০ থেকে ৩৫০ টাকা, ছোরা প্রতিটি সর্বোচ্চ ৬০ টাকা, হাড় কোপানোর চাপাতি ২০০ থেকে ৪৫০ টাকা। পুরনো যন্ত্রপাতি শান দিতে ৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31