ধূমকেতু প্রতিবেদক : শনিবার সকাল ১০ টার দিকে রাজশাহীর মহিষবাথান ঈদগাহ্ ময়দানে নগর আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার শেষে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ।
আরও উপস্থিত ছিলেন, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য এনামুল হক কলিন্স, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু প্রমুখ।


