IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর

চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযমের বিরুদ্ধে একজন নারীর নামীয় ভিজিডির কার্ড অপর আরেকজনকে দেয়ার আভিযোগ পাওয়া গেছে। আর এ ঘটনার প্রতিবাদ করায় চেয়ারম্যানের ছোট ভাই, দুই ছেলে এবং দুই ভাতিজা ‘মাসুদ রানা’ নামে বিশ্ববিদ্যালয়ে পড়া এক ছাত্রকে বেধড়ক মারপিট করে আহত করেছে।

গত (৭ জুলাই) রাতে উপজেলার চকরাজাপুর এলাকায় এ ঘটনা সংঘটিত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ঐ ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাসহ চেয়ারম্যান আজিজুল আযমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই অন্যায়ের প্রতিবাদ জানান। ফলে চিকিৎসারত অবস্থায় ঘটনার পরদিন ঐ ছাত্র বাঘা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, চকরাজাপুর ইউপির ৮ নং ওয়ার্ডের রেখা খাতুন এর নামে চলতি ২০২১/২২ অর্থ বছরে অনলাইনে আবেদনের ভিত্তিতে একটি ভিজিডি কার্ড হয়। কিন্তু বর্তমান চেয়ারম্যান আজিজুল আযম ঐ কাডটি তার এক আত্মীয়কে দিয়েছেন। এর ফলে প্রাপ্ত অনুদান থেকে বঞ্চিত হচ্ছেন রেখা খাতুন। তিনি সম্প্রতি এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অদ্যাবধি এর কোন প্রতিকার পাননি।

নিরূপায় হয়ে রেখা খাতুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অনেকের কাছে বিষয়টি অবগত করেন। এর ফলোশ্রুতিতে গত ৮ তারিখ সকালে ঐ এলাকার বিশ্ব বিদ্যালয় পড়া ছাত্র মাসুদ রানা (২৩) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে এসে উক্ত কার্ডের বিষয়ে খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পান। এরপর বিকেলে বাড়ি গিয়ে তিনি এলাকার গণ্যমান্য অনেককের কাছে বিষয়টি তুলে ধরা সহ ঘটনার প্রতিবাদ জানান।

আর এই অভিযোগে চেয়ারম্যান ছোট ভাই ফরিদ আহাম্মেদ টিটু (৪৫) তাঁর ছেলে নাফিজ (২১) ও রাফিদ (২৩) এবং ভাতিজা প্রমিথ (২০) ও শাকিল (২০) মিলে রাত ৮ টার দিকে মাসুদ রানাকে বেধড়ক মারপিট করে আহত করে। ঘটনার এক পর্যায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় মাসুদ রানা বাঘা থানায় একটি লিখিত অভিযোদ দায়ের করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ দাসের কাছে একজনের নামীয় ভিজিডি কার্ড আরেকজন কেন ভোগ করবে এমনটি প্রশ্ন করে ছিলাম। তিনি আমাকে জানিয়েছেন, অভিযোগকারি রেখা খাতুন মাতৃত্বকালিন কার্ডের সুবিধা নেন। এ কারণে চেয়ারম্যান পরবর্তী কার্ডটি আনোয়ারা নামে আরেক জন নারীকে দিয়েছেন।

তবে চেয়ারম্যান আজিজুল আযম দাবি করেছেন, তার অঞ্চলের কিছু লোকজন বর্তমানে তার বিরুদ্ধে মরিয়া হয়ে লেগেছে। এ কারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঐ ছেলে থানায় অভিযোগ করেছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে চেয়ারম্যান আজিজুল আযমের সাথে আমার কথা হয়েছে। তিনি বিষয়টি আপোশ-মিমাংসা করার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি সেটি না হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31