IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> রামেকে ৫ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর

রামেকে ৫ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছে আকিজ বেকার্স লিমিটেড। এ উপলক্ষে সোমবার দুপুর ১২টায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামেক হাসপাতাল পরিচালকের হাতে ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

একই সাথে মহানগরীর করোনা রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। ০১৭৩০-৩৫৩৬৬০ এবং ০১৭৩০-৩৫৩৬৬১ নম্বরে যোগাযোগ করলে এ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানবতা। করোনা সংক্রমণের শুরু থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ সম্মুখসারীর যোদ্ধারা করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে আকিজ বেকার্স। সারাদেশে করোনা রোগীর উর্ধ্বমুখীর কথা চিন্তা করে দেশের নির্বাচিত হাসপাতালগুলোতে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন (সম্পূর্ণ সেট-আপ সহ) দেয়ার ব্যবস্থা করেছে। এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করি প্রয়োজনে আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবে আকিজ বেকার্স লিমিটেড।

অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাজশাহীতে মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা করোনা মোকাবেলা করে যাচ্ছি। আকিজ বেকার্স মানুষের জীবন বাঁচাতে সঠিক সময়ে এগিয়ে এসেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স এর এই মহৎ উদ্যোগের সাথে আমি থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও বেকম্যান’স এর সকল মহৎ উদ্যোগের সাথে আমি থাকবো।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ও আকিজ বেকার্স এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘দেশের মানুষের সাথে আমরা আছি পাশে’ এই ¯েøাগানকে সামনে রেখে আকিজ বেকার্স লিমিটেড তার সদ্য বাজারজাতকৃত ব্র্র্র্যান্ড বেকম্যান’স এর ব্যানারে বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের শুরুতেই করোনা রোগীর উর্ধ্বমুখীর কথা চিন্তা করে দেশের নির্বাচিত হাসপাতালকে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দিচ্ছে। এরই অংশ হিসেবে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31