ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাঘায় ৪৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (১২ জুলাই) দুপুর আড়াই টার দিকে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত করিম রাজশাহী জেলার বাঘা থানাধীন কেশবপুর এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার মেজর নাজমুস শাকিবের নেতৃত্বে রাজশাহী জেলার বাঘা থানাধীন কিশোরপুর শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেন্সিডিলসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড ও নগদ = ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


