IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> রাজশাহী >> আশ্রয়ন সুবিধাভোগীদের ফুলে-ফুলে সিক্ত নির্বাহী কর্মকর্তা

আশ্রয়ন সুবিধাভোগীদের ফুলে-ফুলে সিক্ত নির্বাহী কর্মকর্তা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগী রহিমা বেগম ও আবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দেয়া দালান ঘর পেয়ে আমরা অত্যান্ত আনান্দিত। কিন্তু এ ঘর দেখতে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে আমাদের উপহার সামগ্রী দিয়ে যাবেন এটা কখনো ভাবিনি। তাই আমরা তাকে সামান্য ফুল দিয়ে সংবধিত করেছি।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহীর বাঘার বাউসা ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নতুন ৮ টি ঘর পরিদর্শন ও বৃক্ষরোপনকালে উপকার ভোগীরা এ কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নিজের বাড়ি পেয়ে যাওয়া ভূমিহীন-গৃহহীন মানুষ গুলো এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। দেশজুড়ে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের মাধ্যমে নিখুতভাবে নির্মাণকৃত প্রথমে ১৬ টি ভূমিহীন-গৃহহীন এরপর দ্বিতীয় পর্যায়ে আরও ৩৫ টি পরিবার ঘর পায়। এর মধ্যে বাউসা ইউনিয়নের দিঘায় ৮ টি পরিবারকে এ ঘর উপহার দেয়া হয়।

এদিকে মঙ্গলবার দুপুরে ঘর পাওয়া পরিবার গুলো কেমন আছে সেটি দেখার জন্য বাউসা ইউনিয়নের দিঘা গ্রামে যান বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি নতুন ঘর পাওয়া পরিবার গুলোর সাথে কথা বলেন এরপর প্রত্যেক হাতে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, ৩০ টা ডিম, ২ কেজি আলু এবং ২ লিটার সয়াবিন সহ প্রতি পরিবারের হাতে ২ টা করে আম্রুপালি আম গাছ, বিভিন্ন প্রকার সবজি বীজ, বারমাস ধরবে এ রকম সজনে গাছের চারা এবং জৈব সার উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফোজদার, বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফিক ও বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ স্থানীয় সুধীজন।

নির্বাহী কর্মকর্তা আশ্রয়ন সুবিধা ভোগীদের উদ্দেশ্যে আরো বলেন, আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য হল-ভূমিহীন, গৃহহীন, ছিন্ন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষনের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ। আপনারা পর্যায়ক্রমে সবকিছু পাবেন। তবে এখানে যে ৮ টি পরিবার রয়েছেন দয়া করে সবায় মিলে মিশে থাকবেন। তাহলে একদিকে যেমন জাতীর পিতার আত্মা শান্তি পাবে অপরদিকে ধন্য হবেন প্রধানমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31