IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে অসহায়দের পাশে সোনার বাংলা পরিষদ

রাজশাহীতে অসহায়দের পাশে সোনার বাংলা পরিষদ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোনার বাংলা পরিষদ।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর কোর্ট বাজার সংলগ্ন রাজশাহী কোর্ট, কলেজ চত্বর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় সংগঠনটির সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের তত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, রাজশাহী প্রেসক্লাব ও উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, সোনার বাংলা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাকাউল হক, রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান।

এসময় উপস্থিত ছিলেন, সোনার বাংলা পরিষদের আইন উপদেষ্টা জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি ওসমান গনি, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবির আহমেদ, সদস্য মুরাদুল ইসলাম মুরাদ, বরেন্দ্র সচেতন সমাজের সভাপতি রায়হান রোহান, সেবা পরিবার রাজশাহীর প্রতিষ্ঠাতা পরিচালক সুমন আজিম প্রমূখ।

এদিন অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি। খাবার পেয়ে অসহায়রা বেশ আনন্দিত হন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

এইসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তারা বলেন, করোনা মহামারীর সময় জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান । কিন্ত তারা সেভাবে জনগণের পাশে নেই। এগিয়ে আসছেন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। যা অবশ্যই প্রশংসনীয়। খাদ্য বিতরণ শেষে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের পক্ষ হতে।

এ সংগঠনের সদস্য আরিফুল ইসলাম ও নাইম হোসেন উপস্থিত সকলের হাতে মাস্ক তুলে দেন। এদিকে অনুষ্ঠান শেষে রাজশাহী কোর্ট কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সঙ্গে এক মতবিনিময় হয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতাকর্মীদের। মতবিনিময়ে যুবকদের আদর্শ মানুষ হিসেবে তৈরি করে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31