ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর রাজপাড়া থানার রাজপাড়া এলাকার হায়দার আলীর ছেলে ইয়াসির আরাফাত হিমেল (২৭), নুরুলের ছেলে শহিদুল (২২), মৃত শহিদুলের ছেলে নাসির (৩২) ও কোর্ট বুলনপুর গ্রামের নাসিমের ছেলে সাজন (২৭)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজপাড়া থানার হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


