IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে করোনা সংক্রমণের শঙ্কা

রাজশাহীতে করোনা সংক্রমণের শঙ্কা

ধূমকেতু প্রতিবেদক : মাস না গড়াতেই আবারো রাজশাহীতে করোনায় আবারো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হযেছে। গত জুন মাসে একদিন এ মৃত্যু হয়েছিল। কিন্তু আবারো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ সর্বোচ্চ মৃত্যু হলো। চলতি মাসে করোনায় মৃত্যু ২০ এর নিচে থাকলে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ২৫ জন। এছাড়া শনাক্তের হারও বেড়েছে আগের চেয়ে বেশি। গত কয়েকদিন থেকে ১৪ থেকে ১৯ এর মধ্যে করোনায় মৃত্যু থাকলেও হঠাৎ করেই গত ২৪ঘন্টায় মৃত্যু উঠেছে ২৫জনে। আর এই মৃত্যু পুনরায় ভাবিয়ে তুলেছে রাজশাহীবাসিকে।

মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার ৩ জন করে, নওগাঁর ২ জন এবং কুষ্টিয়া ও যশোর ১ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় মারা গেছে ৭ জন এবং এর উপসর্গ নিয়ে মারা গেছে ১৮ জন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৪৪ দিনে মোট ৬৩১ জনের মৃত্যু হলো। এতথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৩০ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৪৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪.৪১%। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪৫৪টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৫০০ জন আর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৭২ জন।

এদিকে আজ বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় রাজশাহীতেও কঠোর লকডাউন শিথিল হচ্ছে। সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে সবকিছুই খোলা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে ট্রেন, বাসসহ সব ধরনের যানবাহন। ইতোমধ্যে যানবাহন চলাচলের বিষয়ে সব প্রস্ততি সম্পন্ন করেছে শ্রমিক সংগঠনগুলো। আগের মতই বর্ধিত ভাড়া নিয়ে চলবে সব ধরনের যানবাহন।

ইতোমধ্যে রাজশাহীর ঢাকা বাস স্ট্যান্ডের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া দুরপাল্লার বাসের কাউন্টিার খোলা হয়েছে। বিক্রি করা হচ্ছে টিকিট। রাত ১২টার পর থেকে দুরপাল্লার বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমনটাই জানিয়েছেন কাউন্টারের কর্মচারিরা। এছাড়া ঢাকা বাস কাউন্টারে আগামী ঈদের টিকিটও বিক্রি শুরু করা হয়েছে। ট্রেনের টিকিটও গত মঙ্গলবার থেকে বিক্রি শুরু হয়েছে। বুধবারও ট্রেনের বিটিক নিতে লোকজনের ভীড় দেখা গেছে।

অপরদিকে, রাজশাহীতে করোনার হটস্পটে অবস্থান করছে। বাংলাদেশের মধ্যে বরিশাল ও রাজশাহী বিভাগ এখন করোনায় মৃত্যু ও শনাক্তের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে। কঠোর লকডাউনের মধ্যে রাজশাহীতে মৃত্যু বা শনাক্ত কোনোটাই কমেনি। এরমধ্যে বৃহস্পতিবার থেকে সব দোকানপাট, যানবাহন চলা শুরু হচ্ছে। এতে রাজশাহীর অবস্থা আরো খারাপ হবে এমনটাও মনে করছেন চিকিৎসকরা। কারণ রাজশাহীতে কঠোর লকডাউনের মধ্যে মানুষকে ঘরে রাখা যায়নি। বিভিন্ন ওযুহাতে মানুষ বাইরে বের হয়েছে। যার কারণে লকডাউন দিয়েও করোনার সংক্রমণ রোধ করা যায়নি। আর এবার সবকিছুই খুলে দেয়া হচ্ছে। তাতে রাজশাহী এক বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে বলেও অভিজ্ঞ চিকিৎসকরা মনে করছেন। কারণ তৃতীয় দফায় করোনার ভ্যাকসিন রাজশাহীতে এলেও সব মানুষকে এ টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না। যে টিকা এসেছে তা একেবারে অনেক কম। কারণ রাজশাহীর বর্তমান যে অবস্থা তাতে প্রতিটি ঘরে ঘরেই রয়েছে করোনা রোগি। সেই তুলনায় ভ্যাকসিন একেবারে কম। যার কারণে ঈদ রাজশাহী বাসির জন্য সুফল বয়ে আনবে না এমনটাও মনে করছেন।

বৃহস্পতিবার থেকে যানবাহন চলাচলের কথা বলা হলেও গত দুদিন আগে থেকে রাজশাহীতে চলাচণল শুরু করেছে ছোট যানবাহনগুলো। রাস্তাঘাট এখন অটোরিক্সার দখলে রয়েছে। ঈদকে সামনে রেখে এই যানবাহনের সংখ্যা আরো বাড়বে। এতে করোনার সংক্রমণও কয়েকগুন বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। কারণ স্বাস্থবিধি মেনে চলাচলের নিদের্শনা থাকলেও তা মানা হচ্ছে না। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। এতে রাজশাহী কোন দিকে যাচ্ছে তা নিশ্চিত করে বলতে পারছেন না জেলা প্রশাসন। যদিও জেলা প্রশাসন বলছে লকডাউন শিথিল হলেও কার্যক্রম আগের মতই চলছে। পুলিশের সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা মাঠে থাকবে। একই সাথে সচেতনতার প্রচারণাও আগের মতই থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31