IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাজশাহীতে অস্বচ্ছল শিল্পী ও খেলোয়াড়দের ঈদ শুভেচ্ছা ভাতা প্রদান

রাজশাহীতে অস্বচ্ছল শিল্পী ও খেলোয়াড়দের ঈদ শুভেচ্ছা ভাতা প্রদান

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা-২০২১ উপলক্ষে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের আয়োজনে মহানগরীর অস্বচ্ছল শিল্পী ও খেলোয়াড়দের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে নগরভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০জন অস্বচ্ছল শিল্পী ও ২৬ জন খেলোয়াড়ের মাঝে ঈদ শুভেচ্ছা ভাতা বিতরণ করেন। ১২৬ জন শিল্পী ও খেলোয়াড়দের প্রত্যেককে ৫ হাজার করে টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমরা মানুষকে খাদ্য, অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি। ব্যক্তিগত উদ্যোগেও মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করছি। সিটি কর্র্পোরেশনের পক্ষ থেকে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ ও খাবার প্রদান করছি। করোনা যতদিন থাকবে, ততদিন এভাবে সহযোগিতা করা হবে। মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।

সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানিয়ে রাসিক মেয়র বলেন, করোনা মহামারীর কঠিন সময় পার করছি আমরা। সামনে পবিত্র ঈদুল আযহা সতর্কতার সাথে উদযাপন করতে হবে। নিজেকে ও পরিবারকে সুরক্ষার জন্য সঠিকভাবে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

অনুষ্ঠানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, সদস্য রোকনুজ্জামান, সম্মলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সম্পাদক কামারুল্লাহ সরকার, খেলাঘর ও ঋত্বিক ঘট ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31