ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাহাবুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত হলো রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের মৃত ময়েজের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার মধূসুদনপুর গ্রামে বেঙ্গল কোল্ড স্টোরেজ লিঃ এর সামনে সন্ধ্যা সোয়া ৭ টায় অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী শাহাবুল ইসলাম (৩৩)কে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী শাহাবুলকে জিজ্ঞাসাবাদে জানায়, ইয়াবা ট্যাবলেট গুলো সে আলাউদ্দিন (৫০) এর নিকট হতে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রেখেছিলো। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


