ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আবুল বাশার (২১) কে গ্রেপ্তর করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন পূর্ব বালাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাশার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দইপাড়া (পশ্চিমপাড়া) এলাকার নবীর উদ্দিনে ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার পুঠিয়া থানা হাতেমের মোড় হইয়া নন্দনগাছী রাত ৮ টার দিকে ঘটিকার একটি ব্যাটারী চালিত অটো গাড়ী থামিয়ে তল্লাশি নেয়। এসময় আসামী বাশার পালানোর চেষ্টা করলে র্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০২ টি গুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯-অ ধারার মামলা রুজু করা হয়েছে।


