IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> লিড নিউজ >> পুঠিয়ায় পাড়া মহল্লায় মাদকের সাম্রাজ্য লিস্টধারীরা অধূরা, নবাগতদের দাপট

পুঠিয়ায় পাড়া মহল্লায় মাদকের সাম্রাজ্য লিস্টধারীরা অধূরা, নবাগতদের দাপট

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় উপজেলা জুড়ে পাড়া মহল্লায় এখন মাদকের সাম্রাজ্য গড়ে উঠেছে। থানা পুলিশের তালিকায় চিহ্নত মাদক ব্যবসায়িরা গ্রেপ্তার এড়াতে বেশীর ভাগ এখন আত্মগোপনে। তবে প্রকাশ্যে যুক্ত না থাকলেও তাদের নগদ অর্থের প্রলোভনে মাদক ব্যবসায় যুক্ত হচ্ছে স্থানীয় যুব সমাজ। সম্প্রতি র‌্যাব সদস্যদের হাতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ একাধিক তরুন আটক হয়েছে। আর এতেই নড়েচড়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ।

উপজেলার পুঠিয়া ও বেলপুকুর থানার তথ্যমতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক গত বছরের শেষের দিকে এলাকা শীর্ষ মাদক ব্যবসায়িদের একটি হিটলিস্ট তৈরি করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ির নাম রয়েছে। এদের মধ্যে হাতেগোনা কয়েকজন আটক করতে পারলেও বেশীর ভাগ মাদক ব্যবসায়িরা গ্রেপ্তার এড়াতে বর্তমানে আত্নগোপনে আছে।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, গত এক মাসে গোপন সংবাদে পুঠিয়ায় ৬টি অভিযান পরিচালনা করেন। এর মধ্যে গত ২৩ জুন বেলপুকুর বড়ধাদাস গ্রামের মৃত হাতেম আলীর ছেলে হাসেম আলী ৩৮০ পিস ইয়াবাসহ আটক হয়। ২৮ জুন কাঠালবাড়িয়া গ্রামের আফাজ উদ্দীনের ছেলে নাজমুল চারঘাট উপজেলা এলাকায় আটক হয় ৫০০ গ্রাম হেরোইনসহ। গত ২ জুলাই একই গ্রামের রমজান আলীর ছেলে মমিনুল আটক হয় ৩০ বোতল ফেন্সিডিল নিয়ে। ১০ জুলাই ঝলমলিয়া গ্রামের সেলিম হোসেনের ছেলে বাবলু আটক হয় ৬০০ গ্রাম হেরোইনসহ। ১২ জুলাই পুঠিয়া সদর এলাকায় একটি থাকা ট্রাকে ৪০ কেজি গাজা ও বিদেশী মদ উদ্ধার করা হয়। সর্বশেষ গত ১৩ জুলাই ভালুকগাছি এলাকায় দবির আলীর ছেলে সাইফুল আটক হয় ২ কেজি গাজাসহ।

নাম প্রকাশ না করা শর্তে একজন ইউপি চেয়ারম্যান বলেন, গত একমাসে র‌্যাব সদস্যদের হাতে মাদকসহ আটককৃতরা মাদকের সাম্রাজ্য নতুন মুখ। থানা পুলিশ লিস্টধারিদের আটক শুরু করার খবরে সকলেই আত্মগোপনে থাকে। তবে তাদের ব্যবসা বন্ধ হয়নি। তারা এলাকার বেকার যুবকদের মোটা অংকের টাকার লোভ দেখিয়ে মাদক ব্যবসার সাথে যুক্ত করছে।

তিনি বলেন, প্রতিটি পাড়া মহল্লায় প্রকাশ্যে একাধিক মাদকের আড্ডা চলে। বর্তমানে মাদকের সাথে যুব সমাজের সাথে রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিরাও জড়িয়ে পড়ছেন। এছাড়া বহিরাগত শীর্ষ মাদক ব্যবসায়িরা এ উপজেলায় আস্তানা গড়ে তুলেছে। তারা পরিবারসহ ভাড়া বাসা থেকে মাদকের কারবার চালাচ্ছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, মাদকের সাথে কোনো আপোষ নয়। আমি এখানে আসার আগে শীর্ষ মাদক ব্যবসায়িদের একটি তালিকা হয়েছে। আমরা ইতিমধ্যে অনেক মাদক ব্যবসায়িদের আটক করতে সক্ষম হয়েছি। বাকিদের আটকে অভিযান অব্যহত আছে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু বলেন, এক সময় এমনও পাড়া মহল্লা ছিল যেখানে মাদকের কোনো ছোঁয়া পর্যন্ত ছিল না। এখন মাদকসেবী প্রায় ঘরে ঘরে।

তিনি বলেন, বখাটেরা কখনো কারো বন্ধু হয় না। প্রতিটি পরিবার উচিত তাদের সন্তানদের সব সময় নজরে রাখা। আগামি প্রজন্মকে মাদক মুক্ত রেখে সুন্দর পৃথিবী গড়ে দিতে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বরেন, বছরের বেশীর ভাগ সময় উপজেলা পরিষদের পক্ষে এবং আমার ব্যক্তিগত উদ্যোগে এলাকার সকল ছেলে-মেয়েদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বাহিরে আড্ডা দিতে না পাঠিয়ে সন্তানদের খেলার মাঠে নিয়ে আসুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31