ধূমকেতু প্রতিবেদক : করোনায় আক্রান্তদের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের অক্সিজেন ব্যাংকে ২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে মিশন হিউম্যানিটি।
শুক্রবার রাত সাড়ে ৮টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট হাতে অক্সিজিন সিলিন্ডার দুটি হস্তান্তর করা হয়।
মিশন হিউম্যানিটির সাধারণ সম্পাদক কানিজ সুলতানার পক্ষে সংগঠনটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবরিনা নাজ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। করোনা রোগীদের সেবায় ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় মিশন হিউম্যানিটি সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান রাসিক মেয়র।
উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ২০০টির অধিক সিলিন্ডার নিয়ে ২৪ ঘন্টা মহানগরবাসীকে বিনামূল্যে অক্সিজেন প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশনের হটলাইন ০১৭৫৮-৯০১৯০৩ নম্বরে কল করলেই বাড়িতে পৌছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার। সিটি কর্পোরেশনের অক্সিজেন সেবা কার্যক্রম ইতোমধ্যে মহানগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


