IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে প্রতারণা ও মানব পাচারকারী দলের তিন জন গ্রেপ্তার

রাজশাহীতে প্রতারণা ও মানব পাচারকারী দলের তিন জন গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে প্রতারণা ও মানব পাচারকারী দলের তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহীর মতিহার থানাধীন খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া জেলার সদর থানাধীন এপি সাং- নারুলী মধ্যপাড়া (২০ নং ওয়ার্ড) কৃষিফার্ম ও গাবতলী থানাধীন নিশুপাড়া এলাকার (আসামীর কথিতমতে এম.ডি বিডি ফিড কোম্পানী) বাদশা মন্ডলের ছেলে আবু তাহের ওরফে বাদশা বিন তাহের (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানাধীন খাল্লা এলাকার মৃত কনু মিয়ার ছেলে বগুড়া জেলার জলেশ্বরীতলা থানাধীন এপি- সাং- (আসামীর কথিতমতে জিএম বিডি ফিড কোম্পানী) এনকে টাওয়ার (৫ম তলা) রোমেনা আফাজ রোড বিল্লাল হোসেন পলাশ (৩৬) ও বগুড়া জেলার গাবতলী থানাধীন সোন্ধাবাড়ি এলাকার আজাদ হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৫)।

ঘটনার বিবরণীতে র‌্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী ০১টি বিশেষ সংঘবদ্ধ আন্তঃদেশীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাহারা বহু লোকজনকে ব্যবসা, চাকুরী ও বিদেশে চাকুরী দেওয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন মানুষকে প্রতারিত করছিলো। প্রতারণা করার উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানীর নামে ভূয়া অফিস ও ভূয়া কাগজপত্র তৈরী করে দেশের বিভিন্ন অঞ্চলে বেকার যুবক ও বেকার মানুষদের সাথে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিবে মর্মে প্রতারণা করিয়া আসছে।

র‌্যাব-৫ আরও জানায়, এছাড়াও আসামীরা বিডি ডিজিটাল ফুড, বিডি ফিড কোম্পানীর মালিক বা কোম্পানীর শেয়ারের সংক্রান্তে র‌্যাবের নিকট কোন প্রকার বৈধ কাগজপত্র দেখাইতে পারেনি। উল্লিখিত আসামীদের মামলার বাদী আল-আমিন ও বিভিন্ন লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলে কৌশলে জাল সীল, জাল কাগজপত্র জালিয়াতির মাধ্যমে ভ‚য়া বিডি ফিড কোম্পানীর অফিস ও ফ্যাক্টরী দেখিয়ে লাখ লাশ টাকা হাতিয়া নিয়ে লোকজনকে নিঃস্ব ও সর্বশান্ত করেছে।

র‌্যাব-৫ জানায়, শনিবার (১৭ জুলাই) সাড়ে ১২ টার দিকে রাজশাহীর মতিহার থানাধীন খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারণা ও মানব পাচারকারী দলের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে এসময় তাদের কাছে থাকা ল্যাপটপ ০১টি, কীবোর্ড ০১টি, মাউস ০১টি, পেনড্রাইভ ০১টি, জাল সীল ০৬টি, বিডি ফিড প্রোডাক্ট ক্যাটালগ ০৯টি, বিডি খামারী ফিড লিফ্লেট ৮০ পাতা, বিডি খামারী ফিড খাম ২৫ পিচ, ব্লাংক চেক ০২টি, মোবাইল ০৬টি, সীমকার্ড ১০টি ও মেমোরিকার্ড ০২টি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহীর মতিহার থানায় প্রতারণা ও মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31