ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় শুভডাঙ্গা ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় ইউনিয়নের মচমইল হাটে প্রায় ১ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত উপজেলাসীকে সচেতন করে চলেছেন তিনি। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষ যেন করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পায় সে জন্য প্রতি নিয়ত বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মরিয়ম বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকু রহমান সজল, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক, সাধারণ সম্পাদক আজাহার আলী, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া, সহ-সভাপতি সমরেশ কুমার সরকার, আওয়ামী নেতা আব্দুল মজিদ শেখ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহিনুর খাতুন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, জাকির হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন। কোন ব্যক্তি যেন করোনা ভাইরাসের সংক্রমিত না হয় সে জন্য সর্বদায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করার আহŸান জানান। করোনা ভাইরাসের কবল থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


