ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্রদের ঈদ উপহার দিলেন জননেতা আবুল বাসার সুজন।
শনিবার দুপুরে চাপড়াস্থ্য নিজ বাস ভবনে তিনি তানোর পৌর এলাকার ১,২,৩ নং ওয়ার্ডের চায়ের দোকানদার, নাপিত, মুচি ও কামারদের মাঝে ঈদ উপহার (চাল ও তেল) প্রদান করেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতা কর্মি সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত পৌর নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত জননেতা আবুল বাসার সুজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাস্তা-ঘাট সংস্কারসহ দান অনুদান অব্যহত রেখেছেন।
এবিষয়ে জনসাধারণ বলছেন, আবুল বাসার সুজন জনপ্রতিনিধি না হয়েও তিনি জনগনের দান অনুদান প্রদান অব্যহত রেখেছেন। সুজন সত্যিকারের একজন জননেতা।


