ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়ারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো, মুন্সিগঞ্জ জেলার দামুরহুদা থানার কারপাইডাঙ্গা গ্রামের মৃত আঃ রফিকের ছেলে হারুন অর রশিদ (৪৮), লৌহজং থানার মৃত শাহাবুদ্দীনের ছেলে মজিবর রহমান (৬৫), চুয়াডাঙ্গা জেলার সদর থানার দৌলতদিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আঃ লতিফ (৬৫), ঝালকাঠি জেলার রাজাপুর থানার উত্তর উত্তমপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৮)।
পুলিশ জানায়, রোববার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার শিরোইল গ্রামের ববি কুঠির ১০১ নং বাসার দ্বিতীয় তলার ড্রয়িং রুমে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে। এসময় তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


